1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, মিলল ২ জনের পরিচয়

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ৩০৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ফরিদপুর-খুলনা মহাসড়কের মল্লিকপুরে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের সাফায়াত গাজীর ছেলে আবু বক্কর গাজী (৫৫) ও বাবু মোড়লের ছেলে ঈসা মোড়ল (৪০)।

এ বিষয়ে করিমপুর হাইওয়ে থানার ওসি সালাহউদ্দিন চৌধুরী সততা জানান, দুর্ঘটনায় নিহত অন্য তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনায় আহত ৩০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় আহতরা হলেন, আলীম গাজী (৩৭), আলাউদ্দিন (২৭), ফিরোজ (৩৩), মারুফ হোসেন (৩৫), আব্দুর রহিম (১৯), খোকন (১৫), শাহীন (১৬), শফিকুল (৩৪), আমজাদ হোসেন (৩৫), মীম (১৮), সাতক্ষীরার আবু দাউদ (৩৫), নূর আলম (২৭), নূর ইসলাম (৩০), নাজমুল (২৭), নাসিমা (২৭), খাদিজা (৪০), মিজানুর (৩০), পলাশ (২৭), তুলি (২৮), কাশেম (৩৫), আজাদ (২৭), সোহেল (২২), রবিউল (৩০), জসিম (৪০), নাইমুল (২৪), মো. মাইনুদ্দিন (২৫), পিঞ্জিরা (১৫), মাহবুব (৪৭), রেজাউল (৪০) ও জাহিদ (৩৫)।

এদিকে, ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা ও পুলিশ সুপার মো. আব্দুল জলিল ছাড়াও জেলা জামায়াতের আমীর মাওলানা বদরুদ্দীনের নেতৃত্বে জামায়াতের নেতারা আহতদের খোঁজখবর নিতে হাসপাতালে যান।

উল্লেখ্য, মঙ্গলবার ভোররাত আনুমানিক সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর থানাধীন মল্লিকপুর নামক স্থানে ঢাকা থেকে ঝিনাইদহ অভিমুখী গ্রিন পরিবহন এবং ঝিনাইদহ থেকে বরিশাল অভিমুখী খাগড়াছড়ি পরিবহনের মুখামুখি সংঘর্ষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com