1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

সীতাকুণ্ডে যুবলীগ নেতা ফিরোজকে কুপিয়ে হত্যা

  • আপডেটের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ২৪৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবলীগ নেতা মোহাম্মদ ফিরোজ খানকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার পূর্ব লালানগর গ্রামের তাহের-মঞ্জুর কলেজের সামনে এ ঘটনা ঘটে।

ফিরোজ উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর কলাবাড়িয়া গ্রামের মৃত কামাল উদ্দিনের ছেলে ও ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মজিবুর রহমান জানান, ফিরোজের বিরুদ্ধে চারটি ডাকাতি মামলা ছিল। সম্প্রতি চট্টগ্রাম-৪ আসনের আওয়ামী লীগদলীয় সাবেক দুই এমপি– দিদারুল আলম ও এস এম আল মামুনের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে ফিরোজকেও আসামি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

নিহতের স্বজন, পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যায় বড় দারোগারহাট বাজারে দুর্বৃত্তরা ফিরোজকে ধাওয়া করে। তিনি পালিয়ে রক্ষা পান। এর পর প্রায় তিন কিলোমিটার দূরে একটি বাগানে লুকিয়ে ছিলেন।

নিহতের বড় ভাই আইয়ুব খান বলেন, ফিরোজ আমাদের ছোট বোনের বাড়িতে যাওয়ার সময় দুর্বৃত্তরা ধাওয়া করে। ভয়ে সে পার্শ্ববর্তী একটি বাগানে লুকিয়ে ছিল। রাত ২টার দিকে আবারও বোনের বাড়ি যাচ্ছিল। এ সময় আব্দুল হাকিমের বাড়ির সামনে থেকে কয়েকজন তাকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে নিয়ে তাহের-মঞ্জুর কলেজের সামনে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আবু ইমরান জানান, ধারালো অস্ত্রের আঘাতে জখম ফিরোজকে তাদের কাছে আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে, সেখানে মৃত্যু হয়।

বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের সভাপতি দিদারুল আলম মেম্বার বলেন, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে আমরা এলাকাছাড়া। শুক্রবার রাতে ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com