1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

৩৬ বছর পর ভারতের মাটিতে নিউজিল্যান্ডের টেস্ট জয়

  • আপডেটের সময় : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৩৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

১০৭ রানের লক্ষ্য পাড়ি দেওয়া খুব একটা কঠিন নয়। তবে বেঙ্গালুরু টেস্টের শেষ দিনে আজ প্রথম ঘণ্টায় কিউইদের জন্য আতঙ্কের নাম ছিলেন জাসপ্রিত বুমরাহ।

মেঘলা কন্ডিশনে দারুণ বোলিং উপহার দেন তিনি। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জয়ের কাজটাও সহজ হতে থাকে।
বেঙ্গালুরুতে তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড। ৩৬ বছর পর ভারতের মাটিতে এটি তাদের প্রথম জয়। এর আগে ১৯৮৮ সালের নভেম্বরে ওয়াংখেড়েতে ১৩৬ রানের জয় পেয়েছিল তারা। সবমিলিয়ে এটি তাদের তৃতীয় জয়।

নিউজিল্যান্ড ফের ব্যাটিংয়ে নেমেছিল গতকালই। কিন্তু আলোকস্বল্পতার কারণে চার বলের বেশি খেলতে পারেনি। বৃষ্টির কারণে আজ পঞ্চম দিনে নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা। তবে প্রথম সেশন ভেস্তেও যায়নি। ওভারের শেষ হতে দুই বল বাকি থাকায় যথারীতি দিনের শুরুটা হয় বুমরাহর হাত ধরে। শেষ বলে কিউই অধিনায়ক টম ল্যাথামকে (০) এলবডব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার।

আরেক প্রান্ত থেকে মোহাম্মদ সিরাজও বেশ চেষ্টা করেন ভারতকে ম্যাচে রাখার। বুমরাহ তো প্রতি দুটি ডেলিভারিতেই উইকেটের সম্ভাবনা জাগিয়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত আর বুমরাহ ম্যাজিক কাজে লাগল না। যদিও আরেক ওপেনার ডেভন কনওয়েকেও (১৭) নিজের শিকারে পরিণত করেন ডানহাতি এই পেসার। কিন্তু বাকিটা পথ নির্বিঘ্নেই পাড়ি দেন উইল ইয়াং ও রাচিন রবীন্দ্র। ৮ উইকেটের জয় নিশ্চিত করেন তারা।

৭৬ বলে ৬ চার ও ১ ছক্কায় ৪৮ রানে অপরাজিত থাকেন ইয়াং। আগের ইনিংসে অসাধারণ সেঞ্চুরি করা রাচিন ৩৯ রানে অপরাজিত থেকে জিতে নেন ম্যাচসেরার পুরস্কার।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com