1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকা বাধ্যতামূলক করা হবে- তারেক রহমান পাইকগাছায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার; সাতক্ষীরা থেকে চোর আটক রূপগঞ্জে মাজারের উরশে ‘তৌহিদী জনতা’র বাধা, ভক্তদের প্রতিরোধ রূপগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ভাসুরের বিরুদ্ধ থানায় মামলা চবিতে ‘SZHMT শ্রেষ্ঠ সুফি গবেষক পুরস্কার’ প্রদান অনুষ্ঠান সম্পন্ন গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ

চট্টগ্রাম বন্দরে শ্রমিক ধর্মঘটে কনটেইনার পরিবহন বন্ধ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ৩১৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
কনটেইনার পরিবহনকারী গাড়ি প্রাইমওভার শ্রমিকদের ধর্মঘটের কারণে দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া বন্ধ আছে। সোমবার (২১ অক্টোবর) ধর্মঘট শুরু করেন শ্রমিকরা।

চাকরির নিয়োগপত্র দেওয়া, ছবিসহ পরিচয়পত্র, সরকার ঘোষিত মজুরি প্রদানসহ বিভিন্ন দাবিতে এ ধর্মঘট ডাকে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সচার, ফ্ল্যাটবেড ও ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়ন।

ধর্মঘটের কারণে বেসরকারি ডিপো থেকে বুকিং অনুযায়ী উল্লেখযোগ্য সংখ্যক রপ্তানি কনটেইনার বন্দরে পৌঁছতে না পারায় কলম্বোগামী কনটেইনার জাহাজ এইচআরআরআই আজ ছাড়া হয়নি।

বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার জানান, ধর্মঘটের কারণে সোমবার ভোর ৬টা থেকে কোনো রপ্তানি পণ্যবাহী কনটেইনার ডিপো থেকে বন্দরে নেওয়া সম্ভব হয়নি। একইভাবে আমদানি পণ্যবাহী কনটেইনারও বন্দর থেকে ডিপোতে আনা যায়নি।

কনটেইনার ছাড়া অন্য পণ্যবাহী গাড়ি চট্টগ্রাম বন্দর থেকে আসা-যাওয়া করছে। বন্দরের ভেতরে জেটিতে থাকা জাহাজে কনটেইনার ওঠানামা স্বাভাবিক আছে বলে জানিয়েছেন সচিব মো. ওমর ফারুক।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com