1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ভারতে যাওয়ার সময় আটক ৩১ বাংলাদেশি

  • আপডেটের সময় : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৮০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৩১ বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়াদের মধ্যে ১৯ জন নারী, ৭ জন পুরুষ ও ৫ শিশু রয়েছে। রোববার দিবাগত রাতে ৮ এবং আজ সোমবার দুপুরে ২৩ জনকে আটক করা হয়েছে।

আটক হওয়া ব্যক্তিরা বরিশাল, নড়াইল, রাজবাড়ী, চুয়াডাঙ্গা, ঢাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, রংপুর ও চট্টগ্রাম জেলার বাসিন্দা। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়া ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় ২ নারীকে আটক হয়েছে। পরে আন্তঃসীমান্ত মানবপাচার প্রতিরোধ বিষয়ক আইন ও ভিকটিম চিহ্নিতকরণ সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার যশোরে হস্তান্তর করা হয়েছে।

ঝিনাইদহ বিজিবি ৫৮ ব্যাটালিয়নের পরিচালক শাহ মো. আজিজুস শহীদ জানান, মহেশপুর সীমান্তের শ্রীনাথপুর, মাটিলা, কুমিল্লাপাড়া, পলিয়ানপুর, বাঘাডাংগা এবং জীবননগর উপজেলার বেনীপুর এলাকা দিয়ে অবৈধভাবে কয়েকজন বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার চেষ্টা করছেন এমন সংবাদের ভিত্তিতে ওসব এলাকায় অভিযান চালায় বিজিবি। অভিযানে নারী-পুরুষসহ ৩১ জনকে আটক করা হয়।

উল্লেখ্য, চলতি অক্টোবরে এ পর্যন্ত মোট ২৫৫ জনকে আটক করে বিজিবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com