1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

হজে যাওয়ার খরচ কমল, প্যাকেজ ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ১৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার খরচ কমিয়ে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

ঘোষণা অনুযায়ী, আগামী বছর সরকারি ব্যবস্থাপনার সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ পড়বে চার লাখ ৭৮ হাজার ২৪২ টাকা।

আর সাধারণ হজ প্যাকেজ-২-এ খরচ পড়বে পাঁচ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা।
এছাড়া বেসরকারি মাধ্যমে সাধারণ হজ প্যাকেজ নির্ধারিত হয়েছে চার লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

এছাড়াও সাধারণ হজ প্যাকেজ গ্রহণ করে এজেন্সি একটি অতিরিক্ত বিশেষ প্যাকেজ ঘোষণা করতে পারবে।
বুধবার (৩০ অক্টোবর) সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে উপদেষ্টা এ হজ প্যাকেজ ঘোষণা করেন।

উপদেষ্টার ঘোষণা অনুসারে, সরকারি প্যাকেজ-১-এ হজের খরচ কমেছে এক লাখ নয় হাজার ১৪৫ টাকা। আর সরকারি প্যাকেজ-২-এ কমেছে ১১ হাজার ৭০৭ টাকা।

মক্কায় হারাম শরিফের বহিঃচত্ত্বর থেকে আবাসনের দূরত্ব বাড়ানোর ফলে খরচ কমে গেছে জানিয়ে উপদেষ্টা জানান, আগে ছিল ২ কিলোমিটার। এখন ৩ কিলোমিটারের মধ্যে আবাসন করা হয়েছে।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি দুটি প্যাকেজেই প্রত্যেক হজযাত্রীকে খাবার বাবদ কমপক্ষে ৪০ হাজার টাকার সমপরিমাণ সৌদি রিয়াল এবং কুরবানি বাবদ ৭৫০ সৌদি রিয়াল আবশ্যিকভাবে সঙ্গে নিতে হবে। দুটি প্যাকেজে অ্যাটাচড বাথসহ মক্কা ও মদিনায় বাড়ি বা হোটেলের প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা থাকবে। বাড়ি/হোটেল কক্ষে/ফ্লোরে রেফ্রিজারেটরের ব্যবস্থা থাকবে। দুই প্যাকেজে মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা করা হবে।

তিনি জানান, দুই প্যাকেজের হজযাত্রীদের মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনযোগে যাতায়াত করতে হবে।

উপদেষ্টা বলেন, অতিরিক্ত অর্থ দিয়ে মক্কা ও মদিনায় বাড়ি/হোটেলে ২, ৩ ও ৪ সিটের রুম এবং শর্ট প্যাকেজের সুবিধা গ্রহণ করা যাবে।

প্যাকেজ-১-এর সুবিধা
খালিদ হোসেন জানান, মক্কায় হারাম শরিফের বহিঃচত্ত্বর হতে তিন কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফে যাতায়াতে বাসের ব্যবস্থা থাকবে। মদিনায় মসজিদে নববি হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন হবে।

মিনায় গ্রিন জোনে (জোন-৫) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা থাকবে। মক্কার হোটেল/বাড়ি হতে বাসযোগে মিনার তাঁবুতে এবং মিনা-আরাফাহ-মুযদালিফা-মিনায় ট্রেনযোগে যাতায়াত করবেন। মিনা এবং আরাফায় মোয়াল্লেম খাবার পরিবেশন করবে।

প্যাকেজ-২-এর সুবিধা
উপদেষ্টা বলেন, মক্কায় হারাম শরিফের বহিঃচত্ত্বর থেকে দেড় কিলোমিটারের মধ্যে আবাসন হবে। মদিনায় মার্কাজিয়া (সেন্ট্রাল এরিয়া) এলাকায় আবাসনের ব্যবস্থা করা হবে।

মিনায় ইয়োলো জোনে (জোন-২) তাঁবুর অবস্থান এবং মিনা-আরাফায় আপগ্রেডেড ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস সুবিধা পাবেন এ প্যাকেজের হজযাত্রীরা।

বেসরকারি প্যাকেজ
ধর্ম বিষয়ক উপদেষ্টা জানান, মক্কায় হারাম শরিফের বহিঃচত্ত্বর থেকে তিন কিলোমিটারের মধ্যে আবাসন। হারাম শরিফে যাতায়াতে বাসের ব্যবস্থা করতে হবে।

মদিনায় মসজিদে নববি হতে সর্বোচ্চ দেড় কিলোমিটারের মধ্যে আবাসন। ‌ অ্যাটাচড বাথসহ প্রতি রুমে সর্বোচ্চ ৬ জনের আবাসন ব্যবস্থা ও মিনায় হজযাত্রীদের তাঁবু গ্রিন জোনে (জোন-৫) এবং ‘ডি’ ক্যাটাগরির সার্ভিস নিশ্চিত করতে হবে।

মিনা এবং আরাফায় মোয়াল্লেম খাবার পরিবেশন করবেন। মক্কা-মিনা-আরাফা-মুজদালিফা যাতায়াতের জন্য ট্রেন/বাস (প্রতি ১০০ জনে একটি বাস অথবা ৫০ জনের ডাবল ট্রিপ) ব্যবস্থা করতে হবে।

মক্কা, মদিনা ও জেদ্দায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ ও প্রাথমিক চিকিৎসা সেবা দেওয়া হবে। ৪৬ জন হজযাত্রীর জন্য একজন হজ গাইডের ব্যবস্থা করা হবে।

নিবন্ধন ও আনুষঙ্গিক
উপদেষ্টা জানান, আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে হজ ভিসা ইস্যু শুরু হবে। ২৯ এপ্রিল থেকে হজ ফ্লাইট শুরু হবে।

আগামী ৩০ নভেম্বর পর্যন্ত হজের প্রাথমিক নিবন্ধন চলবে। এবার নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না।

আগামী বছর হজে যেতে গত ১ সেপ্টেম্বর থেকে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়েছে। তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হচ্ছে। হজ প্যাকেজ মূল্যের বাকি টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

এবার বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। বিপরীতে প্রায় দুই মাসে নয় হাজার ৩১৫ জন হজযাত্রী প্রাথমিক নিবন্ধন করেছেন।

উপদেষ্টা জানান, সৌদি রিয়ালের মূল্য গত হজের চেয়ে (৩২.৫০-২৯.৭৪) = ২.৭৬ টাকা অর্থাৎ ৯.২৮ শতাংশ বেড়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com