1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

বড় সংগ্রহ গড়ে দক্ষিণ আফ্রিকার ইনিংস ঘোষণা

  • আপডেটের সময় : বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪
  • ২১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন:
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ৩০৭ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল প্রোটিয়ারা। আজ আরও ৪ উইকেট হারালেও স্কোরবোর্ডে তুলেছে আরও ২৬৮ রান। ৬ উইকেটে ৫৭৫ রান করার পর ইনিংস ঘোষণা করেছে সফরকারীরা।

২ উইকেটে ৩০৭ রান নিয়ে আজ চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। গতকাল ২১১ বলে ১৪১ রান করে অপরাজিত থাকা টনি দে জর্জি আজ দিনের শুরুতেই ছাড়িয়ে যান দেড়শ রানের মাইলফলক। তাঁর সঙ্গী ডেভিড বেডিংহামও তুলে নেন নিজের ব্যক্তিগত অর্ধশতক। এ দুজনের জুটিতে রান পাহাড়ের লক্ষ্যে ছুটছিলো প্রোটিয়ারা। তবে তার আগেই লাগাম টেনে ধরেন তাইজুল ইসলাম।

বেডিংহামকে বোল্ড করে ১১৬ রানের জুটি ভাঙেন টাইগার এই স্পিনার, এরপর দ্রুতই আরও ২ উইকেট নেন তিনি, ফলে মধ্যাহ্নবিরতির আগে ৩ উইকেট পায় বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা লাঞ্চে যায় ৫ উইকেটে ৪১৩ রান নিয়ে।

বিরতি থেকে ফেরার পর আরও ১ উইকেট হারায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার প্রথম ৫ উইকেটের সবকটিই নিয়েছিলেন তাইজুল ইসলাম। ষষ্ঠ উইকেটটি নেন পেসার নাহিদ রানা। তাঁর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দয়ে সাজঘরে ফিরেন রায়ান রিকেলটন। এরপর ক্রিজে মুল্ডারের সঙ্গী হন মুথুস্বামী। এ দুজনই পরে দলের হাল ধরেন।

মুথুস্বামী-মুল্ডার জুটিই পরে প্রোটিয়াদের পথ দেখিয়েছেন। এ দুজন মিলে টাইগার বোলারদের সামলে চা বিরতির আগে গড়েছেন ১০৪ রানের জুটি। বিরতি থেকে ফেরার পর নিজের শতক তুলে নেন মুল্ডার। এরপরই ৫৭৫ রানে ইনিংস ঘোষণা করে সফরকারীরা। মুল্ডার অপরাজিত ১০৩ রানে, মুথুস্বামী অপরাজিত ছিলেন ৬৮ রানে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com