1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

অবৈধভাবে ভারতে প্রবেশ, ত্রিপুরায় বাংলাদেশি আটক

  • আপডেটের সময় : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ২৮৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
অবৈধভাবে ভারতে প্রবেশ, ত্রিপুরায় বাংলাদেশি আটক
গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই।

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। তিনি নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা। অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে তাকে আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মূলত সম্প্রতি ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা বৃদ্ধির অভিযোগ উঠেছে। গত কয়েক মাসে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে গিয়ে আটক হয়েছেন অনেকেই।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, গত বুধবার ত্রিপুরার খোয়াই জেলার মহারাজগঞ্জ বাজার এলাকা থেকে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ। সঙ্গে ধরা পড়েছেন দুই ভারতীয় দালালও।

খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবীর মালাকার জানিয়েছেন, তিন যুবককে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। ৩৪ বছর বয়সী ওই যুবক বাংলাদেশের নরসিংদী জেলার বেলানগর গ্রামের বাসিন্দা।

তার সঙ্গে দুই ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। তারা দুজনেই আসামের করিমগঞ্জের বাসিন্দা। অর্থের বিনিময়ে বাংলাদেশি ওই নাগরিককে ভারতে অনুপ্রবেশে তারা সাহায্য করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

বিএসএফ সূত্রে জানা গেছে, গত তিন মাসে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের ঘটনা চলতি বছরের প্রথমার্ধের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেড়েছে। মূলত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের চেষ্টায় প্রায়শই একাধিক ব্যক্তি ধরা পড়ছেন সীমান্তবর্তী নানা এলাকায়।

শুধুমাত্র গত ১ আগস্ট থেকে ২৮ অক্টোবরের মধ্যেই সীমান্তের বিভিন্ন এলাকা থেকে ২৮১ জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়। চলতি বছরের শুরু থেকে ২৮ অক্টোবর পর্যন্ত সেই সংখ্যাটি এসে দাঁড়িয়েছে ৫৫৬ জনে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এবং পুলিশের উদ্যোগে তাদের অনেককেই আবার বাংলাদেশে ফেরতও পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com