1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেটের সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৪৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

হংকং সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। কোয়ার্টার ফাইনালে সাইফউদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডিএলএস মেথডে ১৮ রানে হারিয়েছে লাল-সবুজরা।

শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় আরব আমিরাত। ব্যাট করতে নেমে জিশান আলম ও আব্দুল্লাহ আল মামুনের ব্যাটে বাংলাদেশ উড়ন্ত সূচনা পেয়েছে। শুরুর ওভারেই তুলেছে ৯ রান। দ্বিতীয় ওভারে সেই আগ্রাসনের মাত্রা আরও বাড়ে। চার-ছক্কায় আরও ২০ রান যোগ করে তারা। টানা তৃতীয় ওভারে অব্যাহত থাকে একই মোমেন্টাম। ১৬ রান যোগ করলে বিনা উইকেটে স্কোর দাঁড়ায় ৪৫। চতুর্থ ওভারে সাজঘরে ফেরেন মামুন। তার আগে ১১ বলে ৩১ রান করেন তিনি। অধিনায়ক সাইফউদ্দিন ক্রিজে আসেন শেষের দিকে। বিস্ফোরক ব্যাটিংয়ে ৯ বলে যোগ করেছেন ৩৬ রান! থাকেন অপরাজিত। অপরাজিত ছিলেন জিশান আলমও। ১৭ বলে ৩৪ রান করেন তিনি। তাতে এক উইকেট হারিয়ে ৬ ওভারে ১১১ রানের পুঁজি পায় লাল সবুজ দল।

জবাবে খেলতে নামা আরব আমিরাতকে শুরুতেই কাঁপিয়ে দেন সাইফউদ্দিন। প্রথম ওভারে তুলে নেন দুই উইকেট। নিজের ওভারে রানের গতি কমাতে ভূমিকা রাখেন আবু হায়দার রনি। তবে আব্দুল্লা আল মামুন ছিলেন ভীষণ খরুচে। ২৮ রান আসে তার ওভার থেকে। তার পরেও বিপজ্জনক সঞ্চিত শর্মাকে সাজঘর পাঠান তিনি।

শেষ দিকে আরব আমিরাত জ্বলে ওঠার চেষ্টা করলেও আলোর স্বল্পতায় ৩.২ ওভার পর্যন্তই ম্যাচটা মাঠে গড়িয়েছে। তখন দলটির স্কোর ছিল ৩ উইকেটে ৪৩। তার পর ডিএলএস মেথডে ১৮ রানে জয়ী হয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com