1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

মিয়ানমারে তুলে নিয়ে যাওয়া ২০ জেলে পরিবারে বিজিবি’র ফিরিয়ে আনার চেষ্টা

  • আপডেটের সময় : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৯৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মির সদস্যদের তুলে নিয়ে যাওয়া বাংলাদেশী ২০ জেলে পরিবারে আহাজারি চলছে। টেকনাফের নাফ নদীর মোহনা নাইক্ষ্যংদিয়া থেকে ১৫টি ছোট কাঠের নৌকাসহ ২০ বাংলাদেশী জেলেকে মঙ্গলবার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি ।
জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় তাদেরকে আরকান আর্মি ধরে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আব্দুস সালাম। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় শাহপরীর দ্বীপের ২০ জেলে ১৫টি নৌকা নিয়ে নাফ নদীস্থ নাইক্ষ্যংদিয়া নামক স্থানে মাছ ধরতে গেলে অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মি সদস্যরা তাদের মিয়ানমারে ধরে নিয়ে যায়। তারা সবাই বাংলাদেশী এবং টেকনাফের স্থানীয় বাসিন্দা। বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) শাহপরীর দ্বীপ বিওপির কোম্পানি কমান্ডারকে অবগত করা হয়েছে। এ বিষয়ে টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিইদ্দীন আহমেদ বলেন, মাছ ধরার ট্রলারসহ ২০ মাঝিমাল্লাকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি আমাদের জানানো হয়েছে। এ ঘটনায় আমরা মিয়ানমার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছি। তাদের ফেরত আনার চেষ্টা চলছে। এর আগে সর্বশেষ ৯ অক্টোবর সেন্টমার্টিন দ্বীপ ও মিয়ানমার মধ্যবর্তী বঙ্গোপসাগরের বাংলাদেশ অংশ থেকে ৬ ট্রলারসহ ৫৮ জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমার নৌবাহিনী। তারমধ্যে মিয়ানমার নৌবাহিনীর গুলিতে একজনের মৃত্যু হয় এবং ২ জন আহত হয়। পরে ১০ অক্টোবর একজনের মরদেহ সহ দুই দফায় জেলেদের ফিরিয়ে দিয়েছিলো মিয়ানমার নৌবাহিনী।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com