1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

ভারত-পাকিস্তানের বিবাদে বাতিল হলো চ্যাম্পিয়নস ট্রফির ইভেন্ট

  • আপডেটের সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে আয়োজক দেশ পাকিস্তানে খেলতে যেতে চায় না ভারত। বিষয়টি ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) জানিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। অন্যদিকে পাকিস্তানেই টুর্নামেন্টটি আয়োজন করতে চায় দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। এই দুই দেশের চাপে পড়ে এবার বাতিল হলো একটি ইভেন্ট।

সোমবার (১১ নভেম্বর) লাহোরে চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে গুরুত্বপূর্ণ একটি ইভেন্ট হওয়ার কথা ছিল। তবে তা শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ এক প্রতিবেদনে জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফি সম্পর্কিত একটি ইভেন্ট আইসিসি বাতিল করেছে। ভারতের ম্যাচগুলোর সূচি তৈরি নিয়ে ঝামেলাই মূল কারণ হিসেবে দেখানো হয়েছে।

আইসিসির এক কর্মকর্তা ক্রিকবাজকে বলেন, ‘সূচি এখনো নিশ্চিত হয়নি। আমরা এখনো চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক ও অংশগ্রহণ করা দলগুলোর সঙ্গে আলোচনা করছি। একবার নিশ্চিত হলেই আমাদের চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব।’

নাম প্রকাশে অনিচ্ছুক অন্য এক কর্মকর্তা বলেন, ‘এটা ছিল শুধুই টুর্নামেন্টের প্রচারণামূলক এক অনুষ্ঠান। সেই ইভেন্ট নিয়ে এখনো কাজ চলছে। যদিও সূচি আবার বদলানো হতে পারে কারণ লাহোর স্টেডিয়ামে বাইরের কাজ চলার কারণে এখন অনেক কঠিন হয়ে গেছে ব্যাপারটা।’

এর আগে সবশেষ এশিয়া কাপেরও আয়োজক দেশ ছিল পাকিস্তান। সেবারও যায়নি ভারত। তাদের জন্য ‘হাইব্রিড’ মডেলে অনুষ্ঠিত হয়েছিল টুর্নামেন্টটি। সে সময় থেকে গুঞ্জন চলছিল চ্যাম্পিয়নস ট্রফিতেও না খেলতে যাওয়া নিয়ে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com