1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

রেললাইনে বসে খেলছিলেন লুডু, ট্রেনে কাটা পড়ে ৪ জনের মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৫৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাউরা আলাউদ্দিন নগর ফাঁড়ি স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ইসলাম নগর গ্রামের আজিজার রহমান (৬৫), মোবারক হোসেন (৫৫), মকবুল হোসেন (৪৫) ও একই ইউনিয়নের মমিনপুর গ্রামের আব্দুল ওহাব (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যার দিকে আলাউদ্দিন নগর স্টেশন এলাকার অদূরে রেললাইনের ওপর বসে লুডু খেলছিলেন চারজন। এ সময় বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী করতোয়া এক্সেপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম স্টেশন মাস্টার নুর আলম বলেন, স্থানীয়রা তাদের লাশ বাড়িতে নিয়ে গেছে বলে শুনেছি। এ বিষয়ে লালমনিরহাট রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিয়ে লালমনিরহাট রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক আল মোমেন বলেন, সন্ধ্যা সোয়া পাঁচটার দিকে রেল লাইনে কাটা পড়ে চারজনের মৃত্যু হয়েছে। তারা কি কারণে লাইনের ওপর বসেছিল তা তদন্ত করে বলা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com