1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
গত ১৭ বছরে স্বৈরাচারবিরোধী আন্দোলনে নিহত ও আহতদেরও গেজেটভুক্ত করা প্রয়োজন – আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সঙ্গে VEON-এর চেয়ারম্যানের সাক্ষাৎ আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের মেম্বর মোঃ আফজাল হোসেন সানা ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পেয়েছেন প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি বাস্তবায়ন: বিরোধীদলীয় এমপিদের অনুকূলে ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে বিশেষ বরাদ্দ চবি আইকিউএসির উদ্যোগে নবাগত শিক্ষকদের পেশাগত উন্নয়নমূলক পাঁচদিনব্যাপী প্রশিক্ষণ শুরু তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী

রাজধানীর হাজারীবাগ ও চকবাজার এলাকা থেকে সাবেক দুই সংসদ সদস্য গ্রেপ্তার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
রাজধানীর হাজারীবাগ ও চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সাবেক দুই সংসদ সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল বুধবার মধ্যরাতে তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই হত্যা মামলার আসামি।

তাঁরা হলেন ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের ছেলে ওই আসনের সাবেক সংসদ সদস্য সোলাইমান সেলিম ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম (মুকুল)।

পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার জসিম উদ্দিন বলেন, গতকাল মধ্যরাতে চকবাজার এলাকায় অভিযান চালিয়ে সোলাইমান সেলিমকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে চকবাজার থানায় হত্যা মামলা রয়েছে।

এর আগে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হাসান বলেন, তাঁকে কোতোয়ালি থানা-হাজতে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে চকবাজার থানায় হস্তান্তর করা হবে।

এদিকে র‍্যাব-২–এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাতে রাজধানীর হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-২–এর একটি দল সাবেক সংসদ সদস্য আলী আজমকে গ্রেপ্তার করে।

গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর মিরপুর এলাকায় নাহিদুল ইসলামকে হত্যার ঘটনায় করা মামলার অন্যতম আসামি ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য আলী আজম মুকুল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com