1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামী আল আামিন এবং তার সহযোগী মোঃ জসিম’কে গ্রেফতার করেছে র‌্যাব

  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রামের সীতাকুন্ড থানার আলোচিত ও চাঞ্চল্যকর বিএনপি নেতা এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুগ্ম সম্পাদক মীর আরমান হোসেন হত্যা মামলার প্রধান আসামী আল আামিন এবং তার সহযোগী মোঃ জসিম’কে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

নিহত ভিকটিম মীর আরমান হোসেন চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার জঙ্গল সলিমপুর এলাকার বাসিন্দা ও উপজেলা বিএনপির সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং চট্টগ্রাম মহানগর ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় পরিষদের যুম্গ সম্পাদক । গত ০২ জানুয়ারি ২০২৫ ইং তারিখে আনুমানিক ১৭৫৭ ঘটিকায় ভিকটিম মীর আরমান হোসেন এর ব্যবহৃত মোবাইল ফোনে জৈনক আল-আমীন নামের এক ব্যক্তি ভিকটিমকে তার বসত ঘর হতে স্থানীয় বাজারে ডেকে নিয়ে যান। পরবর্তীতে রাত আনুমানিক ১৮৪০ ঘটিকায় আল-আমীন এবং তার অন্যান্য সহযোগীরা ভিকটিমকে সীতাকুন্ড থানাধীন জঙ্গল সলিমপুর আর্মি ইসমাইল গলির কাচা রাস্তায় নিয়ে পূর্বপরিল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও ছুরিকাঘাতকরে গুরত্বর রক্তাক্ত জখম করে এবং ভিকটিমের ডান পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থ থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের পরিবার এবং স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষনা করেন।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের স্ত্রী বাদী হয়ে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ১০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-০৬, তারিখ-০৭ জানুয়ারি ২০২৫ ইং, ধারা- ৩০২/৩৪,দ্য পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামী মোঃ আল আমীন কুমিল্লা জেলার লাকসাম থানাধীন কাগইয়া এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১১ নারায়ণগঞ্জ এর যৌথ আভিযানিক গত ১৬ জানুয়ারি ২০২৫ তারিখে বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি মোঃ আল আমীন (২৮), পিতা- মোঃ ফয়েহ প্রকাশ সিলেটী ফয়েজ সাং-জঙ্গল সলিমপুর, থানা- সীতাকুন্ড, জেলা- চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী মোঃ আল আমীন এর দেওয়া তথ্য মতে উক্ত মামলার ০৩নং এজাহার নামীয় পলাতক আসামী মোঃ জসিম উদ্দিন প্রকাশ ভুট্ট (৩৫), পিতা-কালা মিয়া, সাং-জঙ্গল সলিমপুর, থানা-সীতাকুন্ড, জেলা-চট্টগ্রামকে ভোলা জেলার লাল মোহন থানা এলাকা হতে র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‍্যাব-০৮, বরিশার এর যৌথ অভিযানিক গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তারা বর্ণিত মামলার এজাহারনামীয় পলাতক আসামী এবং উক্ত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামি সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com