1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিকাবের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন সারজিস আলম

  • আপডেটের সময় : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
নিকাবের স্বাধীনতা নিয়ে মুখ খুললেন সারজিস আলম
মুসলিম নারীদের নিকাবের স্বাধীনতা নিয়ে হঠাৎ সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক ও জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

মিডিয়া থেকে ইসলামফোবিয়া কবে যাবে? এমন প্রশ্ন রাখেন তিনি।

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এমন প্রশ্ন রাখেন সারজিস আলম।

তিনি বলেন, ‘কেউ যদি টি-শার্ট পরে টকশো করার স্বাধীনতা পায় তাহলে নিকাব পরে টকশো করার স্বাধীনতা থাকবে না কেন?’

এ সময় তিনি উদাহরণ টেনে বলে, রাজপথের সহযোদ্ধা নাফিসা ইসলাম যদি নিকাব পরে খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথে নামতে পারে তাহলে টক-শোতে অংশ নিতে পারবে না কেন।

এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনের কথা উল্লেখ করেন।

জানা গেছে, ওই বেসরকারি টেলিভিশনের একটি টকশোতে অংশগ্রহণের কথা ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক নাফিসা ইসলাম সাকাফির। নাফিসা নিকাব পরে টকশোতে আসার প্রস্তাব করলে ওই টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে নাকচ করে দেওয়া হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com