1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
তারেক রহমানের আয়োজনে জাতীয় সংসদ ভবনে মধ্যাহ্নভোজ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীরা সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

গাজীপুরে ৩০ স্থাপনা উচ্ছেদ, ১০কোটি টাকার বনভূমি উদ্ধার

  • আপডেটের সময় : সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫
  • ১৫২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং জেলা প্রশাসনের উদ্যোগে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে বনভূমিতে অবৈধভাবে স্থাপিত ৩০টি স্থাপনা উচ্ছেদ এবং ৩ একর সংরক্ষিত বনভূমি উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৬ জানুয়ারি) দিনভর অভিযানে উদ্ধার করা বনভূমির বর্তমান বাজার মূল্য আনুমানিক ১০ কোটি টাকা।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক জানান, সাম্প্রতিক সময়ে অবৈধভাবে নির্মিত স্থাপনা অপসারণ করার কার্যক্রম পরিচালিত হয়। গাজীপুর জেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ ও বন বিভাগের যৌথ অভিযানে উচ্ছেদ কার্যক্রম সফলভাবে পরিচালিত হয়।

অভিযানে মোট তিন একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। যেখানে অবৈধভাবে নির্মিত দ্বিতল ভবন, দোকানপাটসহ বিভিন্ন ধরনের ছোট বড় মোট ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যার বাজার মূল্য ১০কোটি টাকা।

অভিযানকালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা শারমিন আক্তার, সহকারী বন সংরক্ষক মোজাম্মেল হক, গাজীপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মঈন খান এলিস, বন বিভাগের ভাওয়াল রেঞ্জের রেঞ্জার মাসুদ রানাসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য এবং বনকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com