1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
সারা দেশের ন্যায় বেলকুচিতেও জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত

হানিফ হত্যা মামলার প্রধান আসামী করিম উল্ল্যাহ প্রকাশ জুনা’কে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭

  • আপডেটের সময় : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ১৬৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ফেনীর ছাগলনাইয়া থানার আলোচিত ও চাঞ্চল্যকর হানিফ হত্যা মামলার প্রধান আসামী করিম উল্ল্যাহ প্রকাশ জুনা’কে গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

+
নিহত ভিকটিম মোঃ হানিফ ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন উত্তর ছয়ঘরিয়া এলাকার বাসিন্দা। গত ২০ জানুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ০৭২০ ঘটিকায় নিহত ভিকটিম তার দুই সহপার্টি ফারুক এবং রিয়াজসহ কাজের সূত্রে জৈনক করিম উল্ল্যাহ প্রকাশ জুনার বাড়ীতে গেলে সেখানে পূর্ব থেকে থাকা অজ্ঞাতনাম ৭/৮ এবং করিম উল্লাহ প্রকাশ জুনা পূর্ব শত্রুতার জেরে তাদের’কে হত্যার উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এসময় ফারুক এবং রিয়াজ অত্মরক্ষার্থে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরবর্তীতে একই দিন রাত আনুমানিক ০২০০ ঘটিকায় ছাগলনাইয়া থানাধীন উত্তর ছয়ঘরিয়া এলাকার রাস্তার পাশের একটি ঝোপ থেকে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় নিহত ভিকটিম মোঃ হানিফ এর ক্ষতবিক্ষত লাশ ছাগলনাইয় থানা পুলিশ উদ্ধার করে।

উক্ত ঘটনায় নিহত ভিকটিমের বড় ভাই বাদী হয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় ০১ জনকে এজাহারনামীয় এবং ৭/৮ জনকে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৪, তারিখ-২১ জানুয়ারি ২০২৫ইং, ধারা- ৩০২/৩৪,দ্য পেনাল কোড, ১৮৬০।

র‌্যাব-৭, চট্টগ্রাম বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় আসামী’কে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, বর্ণিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী করিম উল্ল্যাহ প্রকাশ জুনা গাজীপুর মহানগরীর চৌরাস্তা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে আনুমানিক ১৭২৫ ঘটিকায় বর্ণিত এলাকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-১, উত্তরা এর যৌথ আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ করিম উল্ল্যাহ প্রকাশ জুনা (৪৬), পিতা-মৃত আহম্মদ উল্ল্যাহ, সাং-ছয়গরিয়া, থানা-ছাগলনাইয়া, জেলা-ফেনীকে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামী’কে জিজ্ঞাসাবাদে সে সূত্রে বর্ণিত মামলার একমাত্র এজাহারনামীয় পলাতক আসামী এবং নিহত ভিকটিমে মোঃ হানিফ’কে পূর্ব শত্রুতার জেরে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই হাত বিচ্ছিন্ন করে হত্যা করে মর্মে স্বীকার করে। এছাড়াও সে মামলা দায়ের এর পর হতে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে নিজ এলাকা ছেড়ে গাজীপুর মহানগরীর বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল বলে জানায়।

গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে ফেনী জেলার ছাগলনাইয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com