1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ এবং মোঃ দুলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭

  • আপডেটের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ফেনী এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ এবং মোঃ দুলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এরই ধারাবাহিকতায় গত ৩১ জানুয়ারি এবং অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী সদর এবং হাটহাজারী থানা এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ এবং মোঃ দুলাল উদ্দিন ‘কে গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী সদর মডেল থানার জিআর ৫৯৭/২,ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬(১) সারনি ১০(ক) মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামী রহমত উল্লাহ প্রকাশ মুরাদ ফেনী সদর থানাধীন লালপুল এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ৩১ জানুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ১৮১০ ঘটিকায় বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামি মোঃ রহমতউল্লাহ প্রকাশ মুরাদ (২৮), পিতা- মৃত হাসু মিয়া,সাং- লালপুল, থানা-ফেনী সদর, জেলা ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করতঃ সূত্রে বর্ণিত মামলায় ০২ বছরের বিনাশ্রম কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকর করে।

অপর অভিযানে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার মামলা নং-০১(০৭)১৫ মামলার সাজাপ্রাপ্ত আসামী মোঃ দুলাল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন কোয়াইশ রোড় এলাকায় অবস্থান করেছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল অদ্য ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখ আনুমানিক ০০৩০ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ দুলাল (৫০), পিতা-মৃত সুলতান আহম্মদ, সাং- উত্তর বুড়িশচর, থানা-হাটহাজারী, জেলা- চট্টগ্রাম’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় ০২ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পলাতক আসামী মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে ফেনী সদর মডেল এবং হাটাহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com