1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

২৪ কেজি গাজাঁ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭

  • আপডেটের সময় : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ফেনীর সদর থানাধীন মধ্যম রামপুর এলাকা হতে মাদক বিরোধী অভিযানে ২৪ কেজি গাজাঁ উদ্ধারসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী একটি যাত্রীবাহী বাসযোগে মাদকদ্রব্য বহন করে বিক্রয়ের উদ্দেশ্যে খাগড়াছড়ি হতে ঢাকার দিকে নিয়ে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০১ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ০২১০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মধ্যম রামপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা একটি সন্দেহজনক একটি Imperial Express নামীয় বাস গাড়ীকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে কৌশলে দুইজন ব্যাক্তি পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী ১। মোঃ মিলন মিয়া, পিতা-ছিদ্দিক রহমান, সাং-শালবাগান, থানা-খাগড়াছড়ি সদর, জেলা-খাগড়াছড়ি এবং ২। মোঃ মুশফিক হোসেন, পিতা- মোঃ রতন আলী, সাং-বোয়ালমারী, থানা-চোয়াডাঙ্গা সদর, জেলা-চোয়াডাঙ্গাদের গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে বাসের মালামাল রাখার বক্সের ভিতর হতে ০১টি কালো রং এর ট্রাভেল ব্যাগে বিশেষ কৌশলে রক্ষিত ২৪ কেজি গাঁজা উদ্ধারসহ আসামীদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য গাজাঁ খাগড়াছড়ি এবং ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলা এবং মহানগরীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা।

গ্রেফতারকৃত আসামীদ্বয় এবং জব্দকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে ফেনী জেলার ফেনী সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com