1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরে বিদেশি জাহাজ, ১০ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময় : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
অনুমতি না নিয়ে চট্টগ্রাম বন্দরের জলসীমায় প্রবেশ করায় পানামার পতাকাবাহী একটি জাহাজকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বন্দর কর্তৃপক্ষ।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ভিয়েতনামের মালিকানাধীন ‘এমটি ডলফিন-১৯’ নামের জাহাজটি পাকিস্তানের করাচি বন্দর থেকে সোমবার মধ্যরাতে চট্টগ্রাম বন্দরের জলসীমায় ঢুকে পড়ে। জাহাজটি জ্বালানি তেল নেওয়ার সময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় কোস্টগার্ড আটক করে।

বন্দরসচিব মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, জাহাজটি মোংলা বন্দরে যাওয়ার কথা ছিল; কিন্তু সেটি চট্টগ্রাম বন্দরের জলসীমায় চলে আসে। বন্দরের জলসীমায় এলে সেটি সংশ্লিষ্ট বন্দরকে অবহিত করতে হয়; কিন্তু এমটি ডলফিন সেটি না করায় ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

বন্দর সূত্রে জানা গেছে, জাহাজটিতে ১১ হাজার ৬০০ টন মোলাসেস আমদানি করে মোংলার পি অ্যান্ড পি ট্রেডিং। জাহাজটির দৈর্ঘ্য ১৪৫ দশমিক ৫০ মিটার ও প্রস্থ ২৩ মিটার।

সোমবারের ঘটনায় জাহাজটি বন্দর কর্তৃপক্ষের কাছে জরিমানা পরিশোধ করেছে। এর পরই বন্দরের ছাড়পত্র নিয়ে মঙ্গলবার রাতে মোংলার উদ্দেশে রওনা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com