1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম

  • আপডেটের সময় : রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে ছিনতাই পরিকল্পনা কালে বিপুল পরিমান দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

এরই ধরাবাহিকতায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৫ ফেব্রুয়ারি ২০২৫ইং তারিখে আনুমানিক ২১৩০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌছালে র‌্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি কৌসূলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র‌্যাব সদস্যরা আসামী মোঃ রাসেল (২৬), পিতা-শাহ আলম, সাং- বুলগাও,থানা-বায়োজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে আকট করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের কোমড়ে হতে একটি প্লাস্টিকের তৈরি কালো রংয়ের অস্ত্র সদৃশ খেলনা পিস্তল এবং ০১ টি লোহার তৈরি রামদা সহ বর্নিত স্থান থেকে কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ০১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ০১টি লোহার তৈরী ছেনি উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন , নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com