1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

আবার রিমান্ডে মেনন, ইনু, শাকিল ও ফারজানা

  • আপডেটের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
পৃথক হত্যা ও হত্যাচেষ্টা মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুসহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ সোমবার এ আদেশ দেন।

রিমান্ডপ্রাপ্ত অপর পাঁচজন হলেন টাঙ্গাইল-৫ আসনের সাবেক সংসদ সদস্য ছানোয়ার হোসেন, সাংবাদিক দম্পতি শাকিল আহমেদ ও ফারজানা রুপা, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু মুসা আনসারী ও রাজধানীর ভাটারা থানার আওয়ামী লীগের নেতা সালেক ঢালী।

সাংবাদিক শাকিল আহমেদকে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়ছবি: দীপু মালাকার
রাজধানীর মিরপুর থানায় দায়ের করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে আজ আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

অপর দিকে আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

অন্যদিকে শাকিল আহমেদ ও ফারজানা রুপার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত বছরের ২২ আগস্ট গ্রেপ্তার হন রাশেদ খান মেনন। ২৬ আগস্ট গ্রেপ্তার হন হাসানুল হক ইনু।

সাংবাদিক ফারজানা রুপাকে আজ সোমবার ঢাকার আদালতে হাজির করা হয়ছবি: দীপু মালাকার
বিভিন্ন মামলায় এখন পর্যন্ত রাশেদ খান মেননের মোট ৩৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে হাসানুল হক ইনুর মোট ৩৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শাকিল আহমেদ ও ফারজানা রুপা গত ২১ আগস্ট গ্রেপ্তার হন। বিভিন্ন মামলায় এখন পর্যন্ত তাঁদের ১৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় ছানোয়ার হোসেন, আবু মুসা আনসারী ও সালেক ঢালীকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ।

আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়।

উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তিন আসামির প্রত্যেককে তিন দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

এ ছাড়া বিভিন্ন মামলায় আজ নতুন করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল–মামুন, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক স্বরাষ্ট্রসচিব মোস্তফা কামাল ও যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com