1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলাকারী ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিনকে গ্রেফতার করেছে কলাবাগান থানা পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাকারী, তিন মামলার এজাহারনামীয় আসামি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডার মাহিন ওরফে মাহিম নৈয়ব (২৯) কে গ্রেফতার করেছে ডিএমপি কলাবাগান থানা পুলিশ।

সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিকায় তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা মোড় হতে গ্রেফতার করা হয়।

কলাবাগান থানা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট ২০২৪ খ্রি. দুপুর আনুমানিক ১২:১০ ঘটিকায় অসংখ্য ছাত্র-জনতার বৈষম্যবিরোধী শান্তিপূর্ণ আন্দোলনের একটি মিছিল পান্থপথ সিগন্যাল হতে গ্রীন লাইফ হাসপাতালের সামনে পৌঁছলে গ্রেফতারকৃত মাহিনসহ অন্যান্য সন্ত্রাসীরা পিস্তল, রিভলবার, শটগানসহ বিভিন্ন রকমের আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্রসহ সেই আন্দোলনে হামলা করে। তাদের হামলায় কাজী ইয়াদ মাইনুদ্দিনসহ অনেকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। এ ঘটনায় কাজী ইয়াদ মাইনুদ্দিন বাদী হয়ে গত ৭ নভেম্বর ২০২৪ খ্রি. ডিএমপির কলাবাগান থানায় একটি মামলা করেন।

থানা সূত্র আরও জানায়, জুলাই বিপ্লবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মাহিনের অস্ত্রহাতে গুলিবর্ষণের একাধিক ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ৫ আগস্টের পর হতে মাহিন আত্মগোপনে চলে যায়। তদন্তাধীন এ মামলায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় সোমবার (২৪ ফেব্রুয়ারি ২০২৫ খ্রি.) রাত ০২:২০ ঘটিাকায় তেজগাঁও শিল্পাঞ্চলের সাত রাস্তা মোড় হতে মাহিনকে গ্রেফতার করে কলাবাগান থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল। গ্রেফতারকৃত মাহিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কলাবাগান থানায় আরো দুটি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত মাহিনকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com