1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

১৮১টি বল ডট খেলার ব্যাখ্যা দিলেন শান্ত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
৩০০ বলের খেলায় ১৮১টি বলই ডট। অর্থাৎ ৫০ ওভারের ম্যাচে ৩০ ওভারেরও বেশি বল থেকে কোনো রান আসেনি। চ্যাম্পিয়নস ট্রফিতে বাঁচা-মরার ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে এমন কাণ্ড করেছে বাংলাদেশের ব্যাটাররা। যা ছিল বেশ দৃষ্টিকটু।

এতো ডট বল খেলার দায় নিয়মিত উইকেট হারানোকে দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘এই জায়গায় তো অবশ্যই উন্নতির জায়গা আছে। দেখুন, আমরা নিয়মিত তিনশ করি না। এটা সত্যি। মেনে নিতেই হবে। আজকের যদি আপনি ডট বলের কথা বলেন, আমরা ৫ ওভার, ১০ ওভার পরপরই একটা করে উইকেট হারিয়েছি। ওই জায়গায় ব্যাটারদের জন্য খুবই কঠিন যে কীভাবে স্ট্রাইক রোটেট করবো। একটা-দুইটা বড় জুটি হলে এই ব্যাপারটা হতো না।’

শান্তর মতে নিয়মিত তিনশো করার অভ্যাস না থাকার ঘাটতিতে ধুঁকছেন তারা। তিনি আরও বলেন, ‘এই অভ্যাসটা তৈরি করা জরুরি যে, নিয়মিত আমরা কীভাবে তিনশ করতে পারি। আমরা হয়তো একদিন-দুদিন তিনশ করি। এখান থেকে বের হওয়ার জন্য অনুশীলনে বলেন, নিয়মিত কীভাবে ভালো উইকেটে খেলা যায়, নিয়মিত বড় দলের বিপক্ষে এই ধরনের স্কোর গড়া যায়, এটাই গুরুত্বপূর্ণ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮১টি বল ডট খেলার কারণ হিসেবে নিয়মিত উইকেট হারানোকে দেখছেন শান্ত। তিনি বলেন, ‘আজকের ম্যাচে ডট বল হওয়ার কারণ, আমরা মাঝের ওভারগুলোয় কিছুক্ষণ পরপরই উইকেট দিয়ে দিয়েছি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com