1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

গভীররাতে ফের সীমান্তে কাঁটাতারের বেড়া বিএসএফের, বাধা বিজিবির

  • আপডেটের সময় : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সহায়তায় সীমান্ত আইন লঙ্ঘন করে আবারও লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম সীমান্তে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন করা হয়েছে।

এবার গভীর রাতে সীমান্ত আইন লঙ্ঘন করে এ বেড়া দেওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিজিবি বাধা প্রদান করলে নির্মাণ কাজ বন্ধ রাখে বিএসএফ।

সীমান্তবাসীরা জানান, দহগ্রামের কলোনিপাড়া সীমান্ত এলাকায় শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গভীররাতে বিএসএফ ভারতীয় নাগরিকদের দিয়ে শূন্যরেখার তিন থেকে পাঁচ গজের মধ্যে প্রায় ৫০০ গজ এলাকাজুড়ে কাঁটাতারের বেড়া ও লোহার খুঁটি স্থাপন শুরু করে।

পরে খবর পেয়ে বিজিবি জওয়ানরা ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়। এতে কাজ বন্ধ করলেও নিজেদের সীমান্তে শক্তি বৃদ্ধি করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, এ ঘটনায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠানো হলে এতে সাড়া দিলে শনিবার (১ মার্চ) বিকেলে ওই সীমান্তে বিজিবি-বিএসএফর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী সাত সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরদিকে বিএসএফের ভোটবাড়ী ক্যাম্পের কোম্পানি কমান্ডার জালম সিং নিজ বাহিনীর প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

শনিবার (১ মার্চ) সকালে স্থানীয় এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে দহগ্রাম আঙ্গোরপোতা বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার লুৎফর রহমান বিজিবি সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে অবস্থান নেয়।

এসময় নির্মাণ কাজ বন্ধ রেখে অনেক সংখ্যক বিএসএফ সদস্যও কাঁটাতারের বেড়ার পাশে অবস্থান নেয়। এতে চরম উত্তেজনা দেখা দেয়।

বিজিবি এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অরুণ ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে শনিবার (১ মার্চ) বিকেল সাড়ে চারটার সময় ওই সীমান্তের কলোনিপাড়া শূন্যরেখায় প্রায় আধা ঘণ্টাব্যাপী পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে বিজিবির পক্ষে পানবাড়ী কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব আলী ৭ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অপরপক্ষে ভারতের বিএসএফ বোটবাড়ী কোম্পানি কমান্ডার জালম সিংয়ের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল সভায় অংশ নেন।

এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি কোম্পানির কমান্ডার সুবেদার লুৎফর রহমান বলেন, এ ঘটনার প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্তে বিজিবির টহল ও নজরদারি অব্যাহত আছে।

এ ব্যাপারে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. সেলিম আলদীন বলেন, আবারও কাঁটাতারের বেড়া নির্মাণে প্রতিবাদ জানানো হয়েছে।

বিএসএফ জানিয়েছে তাদের দেশের স্থানীয় গ্রামবাসী জেলা প্রশাসনের সহায়তায় নাকি নির্মাণ করেছে। আমরা বলেছি এসব মৌখিক কথা মানি না। তাদেরকে কমিটমেন্ট ঠিক রাখতে বলা হয়েছে। বিএসএফ তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে এ ব্যাপারে সমাধান করবেন বলে জানিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com