1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

মানুষকে বিভ্রান্ত করতে খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু হয়েছে: টুকু

  • আপডেটের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ১৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মানুষকে বিভ্রান্ত করতে কেউ কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।

শনিবার (৮ মার্চ) তারেক রহমানের কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরাঞ্চল ছাত্র ফোরাম এ সভার আয়োজন করে।

ধর্মভিত্তিক দলগুলোর সমালোচনা করে টুকু বলেন, নতুন করে কেউ ধর্ম, কেউ খেলাফতের ট্যাবলেট বিক্রি শুরু করেছে, যাতে মানুষ বিভ্রান্ত হয়।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, জিয়াউর রহমানের রাজনৈতিক দল গঠনের সঙ্গে নাগরিক পার্টি গঠনের তুলনা করা ভুল। ৬৯ এর গণঅভ্যুত্থানে ছাত্ররা নেতৃত্ব দিয়েছিল, কিন্তু দল করেনি, ক্ষমতায় যেতে চায়নি।

তিনি বলেন, একটা গোষ্ঠী ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছে, যেন পতিত স্বৈরাচার ফিরে আসে।

এই বিএনপি নেতা বলেন, তারেক রহমান দেশে ফিরবেন, নির্বাচন হতেই হবে। কোনো দল হুমকি-ধমকি দিলে বিএনপিও আর চুপচাপ বসে থাকবে না।

‘আমরা বিএনপি পরিবার’ এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিম, জিয়া শিশু কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, ‘আমরা বিএনপি পরিবার’ এর উপদেষ্টা মো. আবুল কাশেম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, ‘আমরা বিএনপি পরিবার’ এর সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, রুবেল আমিন, শাহাদত হোসেন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম টিটি, স্বেচ্ছাসেবক দলের সমাজসেবা সম্পাদক দিপু প্রমুখ বক্তৃতা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com