1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

ধর্ষণবিরোধী মিছিল শেষে বাড়িতে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৯১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ধর্ষণবিরোধী মিছিল শেষে ফিরছিলেন বাড়িতে
ছিনতাইকারীর ছুরিকাঘাতে ছাত্রদল কর্মীর মৃত্যু।

নারায়ণগঞ্জের চাষাড়ায় শিশু আসিয়া ধর্ষণের বিচারের দাবিতে আয়োজিত মিছিল শেষে বাড়ি ফেরার পথে অপূর্ব (২৩) নামে এক ছাত্রদল কর্মী ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত হয়েছেন। রোববার (৯ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে চাষাড়া বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অপূর্ব সদরের মাসদাইর বেকারী মোড় এলাকার মোহাম্মদ খোকনের ছেলে।

অপূর্বের ওপর হামলা চালানো ছিনতাইকারী সম্রাটকে (২০) ঘটনাস্থলে আটক করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এরপর সেখান থেকে এই ছিনতাইকারীকে নিয়ে যায় পুলিশ। আটক সম্রাট শহরের গলাচিপা কলেজ রোডের মোহাম্মদ হোসেনের ছেলে।

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেন, আমরা এই হত্যার বিচার চাই। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানাবো কে কে এই ঘটনার সাথে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম রাজীব বলেন, “একটা শিশুর ধর্ষণের প্রতিবাদে আমরা মশাল মিছিল করি। কিন্তু এরপরই আমার একজন কর্মীর সাথে এমন ঘটনা কোনোভাবে মেনে নেয়ার মত নয়। আমি এর সর্বোচ্চ শাস্তি কামনা করছি।”

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com