1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্তে ভারতের নাগরিক গ্রেপ্তার

  • আপডেটের সময় : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল শনিবার রাত ৯টার দিকে সদর উপজেলার সীমান্ত এলাকা বলদঘাটা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ এজাজ (৩৬)। তাঁর বাবার নাম শেখ খলিল; তাঁদের বাড়ি ভারতে গুজরাটের আহমেদাবাদ জেলায়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, একটি টহল দল গতকাল রাত ৯টার দিকে সীমান্ত এলাকায় টহলে ছিল। এ সময় এক ব্যক্তি সাতক্ষীরা সদর উপজেলার বাধঘাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তাঁর নাম–ঠিকানা জানিয়েছেন। এরপর মামলা দিয়ে তাঁকে পুলিশে দেওয়া হয়েছে।

শেখ এজাজ সাতক্ষীরা সদর থানায় সাংবাদিকদের জানান, তিনি ১৫ বছর আগে খুলনার দৌলতপুরের মহেশ্বরপাড়া এলাকায় বিয়ে করেন। পরে তাঁর স্ত্রীকে নিয়ে ভারতে চলে যান। চার বছর আগে স্ত্রীসহ বাংলাদেশে চলে আসেন এবং খুলনার দৌলতপুর এলাকায় বসবাস শুরু করেন। বর্তমানে তিনি দৌলতপুর এলাকায় ইজিবাইক চালান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামিনুল হক বলেন, এ ঘটনায় বিজিবি হাবিলদার সাহাবুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন। ওই ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আজ সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com