1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী রূপগঞ্জে সরকারি খাল-হালট উদ্ধার ও বসতভিটা রক্ষার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন মাদক মুক্ত সমাজ গড়তে চাই: উন্নয়নের নতুন ধারায় মোঃ মাসুদ রানা ​ খানপুর সীমান্তে চোরাচালন অভিযান চালিয়ে ২ লক্ষ ৪০ হাজার টাকার মাদক আটক ফুলবাড়ীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত রূপগঞ্জে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অলিম্পিক ডে-২০২৬ অনুষ্ঠিত বালিয়াকান্দিতে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার চবি তে “গ্রাজুয়েট সিম্পোজিয়াম অন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে-২০২৬” অনুষ্ঠিত

নিজ দেশের সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেলেন নেতানিয়াহু

  • আপডেটের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলা আগেভাগে আঁচ করতে না পারার কারণে বরখাস্ত করা হয় ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধান রোনেন বারকে। বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছিল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার। তবে ওই আদেশ আটকে দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।

স্থানীয় সময় শুক্রবার (২১ মার্চ) সুপ্রিম কোর্টের একজন বিচারক সরকারি আদেশের ওপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এ বিষয়ে শুনানি না হওয়া পর্যন্ত আদালতের আদেশ বলবৎ রাখতেও বলা হয়েছে। জানা গেছে, আগামী ৮ এপ্রিলের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে শুনানি হতে পারে।

ইসরায়েলের বিরোধী রাজনীতিকসহ কয়েকটি গোষ্ঠী শিন বেতের প্রধানকে বরখাস্তের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে পিটিশন দায়ের করেন। এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা বৈঠকে সর্বসম্মতিক্রমে রোনেন বারকে বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়।

আদালতের আদেশের পর ইসরায়েলের অ্যাটর্নি জেনারেল গালি বাহারাভ–মিয়ারা বলেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনই নতুন নিরাপত্তাপ্রধানের নাম ঘোষণা করতে পারবেন না।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের ফলে শিন বেতের প্রধান রোনেন বারের পদের ক্ষতি করে-এমন কোনো পদক্ষেপ নেয়া নিষিদ্ধ থাকবে। একজন মুখপাত্রের মাধ্যমে নেতানিয়াহুর উদ্দেশে পাঠানো এক বার্তায় অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com