1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ফেনীতে সিএনজি বিস্ফোরণে নিহত ১

  • আপডেটের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৬৭ বার ভিউ

ব্রেকিং নিউজ:
ফেনীতে গ্যাস পাম্পে সিএনজি অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে মো. সাইদুল ইসলাম রনি (৩০) নামে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন চালক জাহিদ আলম (১৭)। আহত চালক ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

আজ (১৯ ফেব্রুয়ারি) সকালে ফেনী সদর উপজেলার ঢাকা চট্রগ্রাম মহাসড়কের দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রাইম সিএনজি ফিলিং স্টেশনে সিএনজি চালিত একটি অটো রিক্সায় সিলিন্ডারে গ্যাস নেয়ার সময় বিস্ফোরণ ঘটে ও আগুন ধরে যায়। এ সময় মানুষ ভয়ে দিগবিদিক ছোটাছুটি শুরু করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নেভায় ও ঘটনাস্থল থেকে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সদর হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মো. সাইদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হন। তিনি ওই ফিলিং স্টেশনে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আন্দার মানিক গ্রামে। এদিকে আহত গাড়ি চালক জাহিদ আলম (১৭) বর্তমানে ২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার বাড়ি জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের ফতেপুর গ্রামে।

২৫০ বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. রুহুল মোহছেন সুজন জানান, নিহত সাইদুল ইসলামের মাথা ও শরীরের পেছনের অংশে আগুনে জ্বলসে যায়। হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তার মৃত্যু ঘটে। আহত অপরজন হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন চিকিৎসাধীন আছেন।

ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে। পরে বিস্তারিত জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com