1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু

  • আপডেটের সময় : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
রাজশাহীতে অজানা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শিশুদের মৃত্যুর পরে তাদের বাবা-মাকেও হাসপাতালের নিপাহ ওয়ার্ডে আইসোলেশনে রাখা হয়েছে। মৃত শিশুরা রাজশাহীর দুর্গাপুর উপজেলার চুনিয়াপাড়া গ্রামের মনজুর রহমানের দুই বছর বয়সের মেয়ে মুনতাহা মারিশা ও ৫ বছরের মেয়ে মুফতাউল মাশিয়া।

মনজুর রহমানে রাজশাহী ক্যাডেট কলেজের গণিত বিভাগের প্রভাষক।

আজ বিকাল থেকে তাকে ও তার স্ত্রী পলি খাতুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিপাহ আইসোলেশনে চিকিৎসা দেয়া হচ্ছে। পরিবারের সকলে রাজশাহীর চারঘাটের সারদায় ক্যাডেট কলেজের কোয়ার্টারে থাকতেন।
স্বজনরা জানান, গত মঙ্গলবার কোয়াটারের পাশে কুড়িয়ে পাওয়া বরই খেয়েছিল মারিশা আর মাশিয়া। পরে গত বুধবার মারিশার জ্বর বমি হয়। পরে রাজশাহীর সিএমএইচ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

গত শুক্রবার মাশিয়ারও জ্বর আসলে রাজশাহীতে সিএমএইচে আনলে মাশিয়ারও পুরো শরীরে ছোট কাল দাগ উঠতে থাকে। চিকিৎসকেরা তাকে রামেক হাসপাতালে পাঠায়। গত রাতে রামেক হাসপাতালে আনলে আইসিইউতে ভর্তি করা হয়। আজ শনিবার বিকালে মাশিয়াও মারা যায়।

হাসপাতালের চিকিৎসকরা ধারণা করছেন, দুই শিশুর নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়েছে। তবে অন্য কোন ভাইরাসও হতে পারে। হাসপাতালে মারা যাওয়ায় পুরো পরিবারের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক বিষয় জানা যাবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com