1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বিপিএলের রাউন্ড রবিন লিগের খেলা শেষ , এলিমিনেটর ম্যাচ ২৬ ফেব্রুয়ারি

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
বিপিএলের শেষ চারে রয়েছে রংপুর রাইডার্স,কুমিল্লা ভিক্টোরিয়ানস, ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেন্জার্স ।
রাউন্ড রবিন লিগের পর ২ দিনের বিরতি, এর পরপরই শুরু হবে শেষ চারের লড়াই। আর সেই লড়াই মাঠে বসে উপভোগ করতে বাড়তি টাকা গুনতে হবে দর্শকদের। প্লে-অফ পর্বে বেড়ে গেছে বিপিএলের টিকিটের দাম।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাউন্ড রবিন লিগের শেষ দিনের খেলা চলাকালে বিপিএলের প্লে-অফের প্রথম দুই ম্যাচের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তালিকা অনুযায়ী, লিগ পর্বে দিনের দুটি ম্যাচ যেখানে ২০০ টাকার টিকিট কিনলেই হয়েছে, সেখানে প্লে-অফের প্রথম দুটি খেলা দেখার জন্য ন্যূনতম ৩০০ টাকা গুনতে হবে।

আগামী ২৬ ফেব্রুয়ারি দুপুরে শুরু হবে এলিমিনেটর ম্যাচ, যে ম্যাচে ফরচুন বরিশালের প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এলিমিনেটরে এক দলের বিদায় নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে পয়েন্ট টেবিলের দুই শীর্ষ দল রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দুটি ম্যাচই দেখা যাবে এক টিকিটে।

তবে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচের জন্য আলাদা টিকিট কিনতে হবে। সে ম্যাচের টিকিটের মূল্য তালিকা অবশ্য এখন নির্ধারণ করা হয়নি। একইভাবে এখনও জানানো হয়নি ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য, এমনকি শিরোপা নির্ধারণী ম্যাচ শুরুর সময়ও এখনও প্রকাশ করেনি বিপিএল গভর্নিং কাউন্সিল।

প্লে-অফের প্রথম দুই ম্যাচ অর্থাৎ এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচের জন্য ইস্টার্ন স্ট্যান্ডের টিকিট কিনতে হবে ৩০০ টাকায়। এছাড়া নর্থ স্ট্যান্ড ও সাউথ স্ট্যান্ড ৫০০ টাকা, ক্লাব হাউজ ৮০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড দেড় হাজার টাকা ও গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ধরা হয়েছে আড়াই হাজার টাকা।

মিরপুর স্টেডিয়াম ও শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে টিকিট বিক্রি শুরু হবে শনিবার (২৪ ফেব্রুয়ারি) থেকে। একই দিনে টিকিট পাওয়া যাবে অনলাইনেও। সরাসরি টিকিট ক্রয় ও অনলাইন টিকিট সংগ্রহ করা যাবে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com