1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত অবৈধ অস্ত্র উদ্ধার ও ভুয়া মামলা প্রত্যাহারে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী

ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়ে রাজধানীতে গণঅধিকার পরিষদের মিছিল

  • আপডেটের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩০৪ বার ভিউ

বিশেষ সংবাদ:
ডামি সংসদ বাতিল ও ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানিয়েছে গণঅধিকার পরিষদ। আজ শনিবার পুরানা পল্টন এলাকায় মিছিল শেষে দলটির নেতারা এ আহ্বান জানান।

মিছিল শেষে গণঅধিকার পরিষদের আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মসিউজ্জামান বলেন, এখন আমাদের এ লড়াই হবে আধিপত্যবাদের বিরুদ্ধে। আজকে যে সরকার জনগণের ভোট ছাড়াই ক্ষমতায় বসছে, তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির দোসর। আজকে বাংলাদেশের বাজার তারা দখল করে এদেশকে লুটপাট করে খাচ্ছে। তাই আমরা গণঅধিকার পরিষদ জনগণের প্রতি আহ্বান জানাই সবাই ভারতীয় পণ্য বয়কট করে দেশীয় পণ্য ব্যবহার করুন। বাংলাদেশের জনগণের মুক্তির পথ এখন একটাই, তা হলো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।

এ সময় গণঅধিকার পরিষদের সদস্য সচিব ভারপ্রাপ্ত ফারুক হাসান বলেন, আমাদের এ লড়াই শুধুমাত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, আমাদের এ লড়াই ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে। এ লড়াই অনেক কঠিন, তবে অসম্ভব নয়। বিজয় না আসা পর্যন্ত আমরা আমাদের এ লড়াই চালিয়ে যাব। এই ডামি সংসদ বাতিল করতে হবে। জনগণ এই ভোটারবিহীন ডামি সংসদকে প্রত্যাখ্যান করেছে।

মশাল মিছিলে আরো উপস্থিত ছিলেন গণনেতা তারেক রহমান, জিয়াউর রহমান, আরিফ বিল্লাহ, আব্দুল্লাহ, আলামীন, শফিকুল ইসলাম রতন, লোটাস মোকসেদ প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com