1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

রথযাত্রা উদযাপনে বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাত্মক নিরাপত্তা সহায়তা

  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২৭ জুন ২০২৫ (শুক্রবার): আজ দেশব্যাপী হিন্দু ধর্মাবলম্বীরা বিপুল উৎসাহ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব উদযাপন করেছে। এই ঐতিহ্যবাহী বাৎসরিক উৎসবটি রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন শহর ও উপজেলায় বর্ণাঢ্য শোভাযাত্রা, ধর্মীয় আচার-অনুষ্ঠান এবং সামাজিক সমাবেশের মাধ্যমে পালিত হয়। শোভাযাত্রার সময় ভক্তিমূলক সঙ্গীত (কীর্তন), সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী আচার-অনুষ্ঠানে হাজারো ভক্ত ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।

উৎসবকে কেন্দ্র করে ভক্ত ও দর্শনার্থীদের বিপুল সমাগমের কথা বিবেচনায় রেখে বাংলাদেশ সেনাবাহিনী সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবস্থাপনায় বিশেষ গুরুত্বারোপ করেছে। স্থানীয় প্রশাসন ও আয়োজকদের সমন্বয়ে সেনাবাহিনী শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্নে সক্রিয় ভূমিকা পালন করে।

হিন্দু ধর্মাবলম্বী সকল নাগরিককে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে রথযাত্রার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই উৎসব সকলের মাঝে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বাণী ছড়িয়ে দিবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com