1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে অনলাইনে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান

  • আপডেটের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২৩৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চব্বিশের গণঅভ্যুত্থান—
শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করে জিসানের চিকিৎসা খোঁজ নিলেন তারেক রহমান।

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা সংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিতে তার মায়ের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও “আমরা বিএনপি পরিবার”- এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান।

শনিবার (০৫ জুলাই ২০২৫) সন্ধ্যা ৭ ঘটিকায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালী উপস্থিত থেকে গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মায়ের সাথে সাক্ষাৎ করেন তারেক রহমান।

এ সময় তিনি শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসা খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

জনাব তারেক রহমান বলেন- ” বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমত আপনার পরিবারের পাশে আছি, বাকি টুকু আল্লাহর ইচ্ছা। আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব করেছি, আগামীতেও করবো। শুধু জিসান ই নয়, সকল শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।”

এসময় তিনি আরো বলেন- “আপনি একা নয়। আপনার পাশে সামনে যাদের দেখতে পাচ্ছেন এরা সবাই আপনার ভাই। আপনার এই ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশা আল্লাহ। তিনি জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বই সহ খেলনা দেয়ার নির্দেশ প্রদান করেন।”

এসময় শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা ফাতেমা তুজ জোহরা আবেগ আপ্লুত হয়ে পরেন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

উক্ত সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- “আমরা বিএনপি পরিবার”- এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো: মোকছেদুল মোমিন (মিথুন) সহ জিসানের মামা মো: আতিক।▫️

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com