1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

মিডফোর্ডে নারকীয় হত্যার তীব্র নিন্দা , রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে রুখে দাঁড়াও দেশপ্রেমিক জনতা —হেফাজতে ইসলাম

  • আপডেটের সময় : শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ১২৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চাঁদা না দেয়ায় পুরান ঢাকার মিডফোর্ডে এক ভাঙারি ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে আজ সংবাদমাধ্যমে এক বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান। বিবৃতিতে তারা রাজনৈতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে দেশবাসী ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতাকে আবারও রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, পুরান ঢাকার মিডফোর্ডে চাঁদা না দেয়ার কারণে এক গরিব ভাঙারি পণ্যের ব্যবসায়ীকে রাস্তায় দিনের আলোতে পাথর দিয়ে নৃশংসভাবে হত্যার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তারা আরো বলেন, দেশপ্রেমিক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ ও নীতিবোধ ধারণ করে বিএনপিকে অবিলম্বে তার অঙ্গসংগঠনগুলোকে নিয়ন্ত্রণে এনে দলীয় চাঁদাবাজি ও খুনোখুনির রাজনীতি বন্ধ করতে হবে। পক্ষান্তরে, অন্তর্বর্তী সরকারকেও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশবাহিনীতে দ্রুত মৌলিক সংস্কার করতে হবে। পুলিশবাহিনীতে ফ্যাসিবাদের চিহ্নিত দোসরদের বহিষ্কার করে নতুন নিয়োগ দিতে হবে। পুলিশবাহিনীর আমূল সংস্কার না হলে দেশে চাঁদাবাজি, খুনোখুনি ও রাজনৈতিক দুর্বৃত্তায়ন বন্ধ হবে না। আইন-শৃঙ্খলার অবনতি হলে তার দায় অন্তর্বর্তী সরকারও এড়াতে পারে না।

তারা বলেন, আমরা আগেও বলেছি, যেখানে সরকার ও প্রশাসন ব্যর্থ, সেখানেই দেশপ্রেমিক জনতা ও জুলাইর বিপ্লবী ছাত্র-জনতা এগিয়ে আসবেন। রাজনেতিক দুর্বৃত্তায়নের বিরুদ্ধে জুলাইর ছাত্র-জনতাকে আমরা রুখে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

বিএনপির নেতৃত্বের উদ্দেশে তারা বলেন, মরহুম জিয়াউর রহমানের আদর্শ আপনাদের দলে আজ অনুপস্থিত। দলবাজি, চাঁদাবাজি ও খুনোখুনি করে ক্ষমতায় যাওয়া সম্ভব নয়। সেই রাজনৈতিক দুর্বৃত্তায়নের অমানবিক সংস্কৃতি আমরা পার করে এসেছি। গত বছর জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা ইতিহাসের নতুন অধ্যায়ে প্রবেশ করেছি। জুলাই বিপ্লব নতুন বাংলাদেশ গড়ার গণআকাঙ্ক্ষা ও স্বপ্ন নিয়ে এসেছে। আলেম সমাজ ও নতুন প্রজন্ম সেই বিপ্লবের প্রধান কারিগর। তাদের বিপ্লবী কণ্ঠ ও অদম্য আবেগ-অনুভূতিকে অবজ্ঞা করার পরিণাম ভালো হবে না। পরিবর্তিত এই নতুন বাংলাদেশে টিকে থাকতে হলে সুস্থ ও মানবিক ধারার রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। অন্যথায় নতুন বিপ্লবী প্রজন্ম দেশ ও জাতির স্বার্থে আবারও রাজপথে নামতে দ্বিধা করবেন না।  

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com