1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

৩ কোটি টাকা মূল্যের ০১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ একজন নারী মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম

  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১৩০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকা হতে ৩ কোটি টাকা মূল্যের ০১ লাখ পিস ইয়াবা উদ্ধারসহ একজন নারী মাদক ব্যবসায়ী’কে আটক করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম।

র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন রায়পুর এলাকায় একটি বসত ঘরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ইয়াবাসহ মজুদ করে বিক্রয়ে উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৭ জুলাই ২০২৫ ইং তারিখে আনুমানিক ২৩০০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল চট্টগ্রাম জেলার আনোয়ারা থানাধীন দক্ষিন পরুয়া পাড়া এলাকার জনৈক আনোয়ার মাঝির বাড়ীতে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েক জন ব্যক্তি দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা আসামী মনোয়ারা বেগম (৪৩), স্বামী- মোঃ আনোয়ার মাঝি, সাং-দক্ষিন পরুয়াপাড়া, থানা-আনোয়ারা, জেলা-চট্টগ্রাম’কে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ ও তল্লাশীকালে তার দেখানো ও সনাক্তমাতে বসত ঘরের বারান্দায় খাটের নিচ হতে ০১টি নীল ও কালো রংয়ের ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ১০টি ইট সাদৃশ কাটে হতে মোট ০১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং স্থানীয়দের থেকে প্রাপ্ত তথ্যমতে আরো জানা যায় যে, সে এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজসে কক্সবাজার জেলার মায়ানমার সীমান্তবর্তী এলাকা হতে মাদক সরবরাহকারী সিন্ডিকেটের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ পূর্বক চট্টগ্রাম জেলা ও মহানগরীসহ দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ০৩ কোটি টাকা।

গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার আনোয়ারা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com