1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের ঢাকা সিএমএইচে চিকিৎসার সর্বশেষ আপডেট-১

  • আপডেটের সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (সোমবার), ১৮৩০ ঘটিকা: রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় অবস্থিত মাইলস্টোন কলেজের মূল ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় আহতদের মধ্যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্সের মাধ্যমে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে মোট ০৯ জন আহত ব্যক্তি সিএমএইচ, ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন এবং ১৪ জনকে (পাইলটসহ) মৃত অবস্থায় আনা হয়েছে। এছাড়া, উদ্ধারকার্যে অংশগ্রহণকারী আহত ১৪ জন সেনাসদস্য, ০১ জন পুলিশ সদস্য এবং ০১ জন ফায়ার সার্ভিস সদস্য সিএমএইচ ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই হৃদয়বিদারক দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহত ও আহত ব্যক্তিদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছে। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সিএমএইচসহ সংশ্লিষ্ট সকল সংস্থা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

সিএমএইচ, ঢাকা – অনুসন্ধান নম্বর: ০১৭৬৯০১৪৫৩৮

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com