1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সরকারি চাকুরি যারা করেন, কাজ না করে কোন উপায় নেই: দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন

  • আপডেটের সময় : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বগুড়া , ১০ আগস্ট ,২৫:
দুর্নীতির বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে বগুড়া শহীদ টিটু মিলনায়তন এ দুর্নীতি দমন কমিশন গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত গণশুনানিতে দুর্নীতি দমন কমিশনের মাননীয় চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রধান অথিথি তার বক্তব্যে ঘুষ না দেওয়ার ব্যাপারে সবাই সচেতন হতে বলেন। বগুড়া যেন শ্রেষ্ঠ জেলা হিসেবে দুর্নীতি দমনে সবার উপরে থাকে তা নিশিত করতে হবে।বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন।

এছাড়া জনাব মো: আক্তার হোসেন মহাপরিচালক (প্রতিরোধ) দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা ও পুলিশ সুপার মো: জেদান আল মুসা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রাপ্তিতে হয়রানীর শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ বগুড়া জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরেন। মোট ৯৭ টি অভিযোগের মধ্যে দুদকের তফসিল ভুক্ত ৫৭ টি অভিযোগের শুনানি হয়। যার মধ্যে ২ টি অভিযোগ অনুসন্ধানে নেয়া হয় এবং ১টি অভিযোগের বিষয়ে ২ জন কে পুলিশ হেফাজতে দেওয়া হয়। বাকি অভিযোগসমূহ প্রতিবেদন দাখিল সাপেক্ষে নিষ্পত্তি করা হয়। দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কার্যালয়, রাজশাহীর পরিচালক মো: ফজলুল হক স্বাগত বক্তব্য প্রদান করেন। উক্ত গণশুনানিতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com