1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সিএমপি’র কোতোয়ালী থানার অভিযানে ছিনতাই হওয়ার মাত্র ০২ ঘন্টার মধ্যে সিএনজি উদ্ধারসহ ০৩ জন ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেটের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সিএমপি’র কোতোয়ালী থানা এলাকায় ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযানে নেমে মাত্র দুই ঘন্টার মধ্যে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার ও ০৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

ঘটনা সূত্রে জানা যায়, ইং১৮/০৮/২০২৫খ্রি তারিখ রাত আনুমানিক ০৪.০০ ঘটিকার সময় সিএনজি ড্রাইভার মনির হোসেন বংশাল রোডের মুখ থেকে এক যাত্রীকে জলিলগঞ্জে নিয়ে যান। যাত্রীকে নামিয়ে ভাড়া গ্রহণের সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা অন্যান্য ছিনতাইকারীসহ উক্ত যাত্রীবেশী ছিনতাইকারী ড্রাইভারকে ধারালো ছুরি দ্বারা আঘাত গুরুত্বর জখম করে। এতে ড্রাইভারের দুই হাতে কনুইয়ের উপরে কাটা জখম হয়। পরে মৃত্যুর ভয় দেখিয়ে ছিনতাইকারীরা ভিকটিম মনির হোসেন এর সিএনজি (রেজিঃ নং- চট্টগ্রাম থ-১৩-৪৮৮৮), একটি বাটন মোবাইল ফোন, নগদ ১০,০০০/- টাকা ও বিভিন্ন কাগজপত্র ছিনতাই করে মেরিনাস রোডের দিকে পালিয়ে যায়।

ভিকটিমের নিকট হতে অভিযোগ পাওয়ার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে একটি চৌকস টিম তাৎক্ষণিক কোতোয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ০১। মোঃ ওয়ারিদ কুদ্দুস আকিব ওরফে আকিব (২০), পিতা- আব্দুল কুদ্দুস, মাতা- আয়েশা বেগম; সাং- ইয়াকুব নগর, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম,০২। মোঃ সাইফূদ্দীন ওরফে সাবু (২৮), পিতা- মোঃ মাওলানা ইসহাক, মাতা- রোকেয়া বেগম; সাং- মালিয়ারা চেয়ারম্যান বাড়ী, পটিয়া, চট্টগ্রাম; বর্তমানে ফিরিঙ্গী বাজার, বংশাল রোড, কোতোয়ালী, চট্টগ্রাম, ০৩। নোয়েল ডায়েস (২৪), পিতা- রর্বাট ডায়েস, মাতা- মেরী ডায়েস; সাং- ফিরিঙ্গী বাজার, খ্রিষ্টান পাড়া, কোতোয়ালী, চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। তাদের দখল হতে ছিনতাইকৃত সিএনজি অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com