1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, পুলিশসহ কয়েকজন আহত

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে থেমে থেমে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ চলছে। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে পুলিশসহ দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

সংঘর্ষের সময় সিটি কলেজের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা পৌনে তিনটার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ওই সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। সিটি কলেজের সামনে পুলিশ অবস্থান নিয়েছে। সেখানে শিক্ষার্থীরাও অবস্থান করছে। আর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসের ভেতরে রয়েছেন।

বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীরা রাস্তায় নেমে ইটপাটকেল ছোড়ে। লাঠি নিয়ে তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া চলে। একপর্যায়ে সংঘর্ষ হয়। পুলিশ বলছে, এ সময় দুই পক্ষ পুলিশের ওপরেও হামলা চালায়। এতে চারজন পুলিশ সদস্য ও উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থলে পুলিশকেও লাঠিপেটা করতে দেখা গেছে।

ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার জিসানুল হক বেলা দুইটার দিকে বলেন, সংঘর্ষের শুরুতে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। তবে পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।

গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের কথাকাটাকাটির জের ধরে আজকের সংঘর্ষ হয়েছে বলে জানান ধানমন্ডি অঞ্চলের পুলিশের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান। তবে উপকমিশনার জিসানুল হক বলেন, ফুটবল খেলার মাঠে কথাকাটাকাটির জের ধরে এই সংঘর্ষ হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com