1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সিএমপি’র ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের বিশেষ অভিযানে সিএমপি’র লুণ্ঠিত ০১টি পিস্তল ও ৮ রাউন্ড তাজা গুলি সহ ০২ জন আসামী গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার ভিউ

প্রেস ব্রিফিং

সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) জনাব মোঃ হাবিবুর রহমান প্রাং এর নির্দেশনায় গত ২৬/০৮/২০২৫ খ্রি. তারিখ মহানগর গোয়েন্দা (উত্তর-দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক জনাব রমিজ আহমেদ এর নেতৃত্বে এসআই (নিঃ) ফজলে রাব্বী কায়সার ও এসআই (নিঃ) মোঃ কামরুল হুদা এর সমন্বয়ে টিম-০২ এর অফিসার ফোর্স সহ গত ৫ই আগষ্ট ২০২৪ সালে সিএমপির বিভিন্ন ইউনিট হতে লুণ্ঠিত পুলিশের অস্ত্র-গুলি উদ্ধার সংক্রান্তে বিশেষ অভিযান ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, সিএমপির লুট হওয়া একটি অস্ত্রসহ একজন ব্যক্তি ইপিজেড থানাধীন মাইলের মাথা ডাস্টবিন গলির মুখ এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর জনাব রমিজ আহমেদ সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইপিজেড থানাধীন মাইলের মাথা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১। এন.এইচ. মানিক (৪২), পিতা-মৃত আবদুল জলিল, মাতা- নূর জাহান বেগম, স্থায়ী সাকিন আবদুল খালেকের বাড়ি, কবরস্থান রোড, ০৩নং ওয়ার্ড, মংলা পৌরসভা, ডাকঘর মংলা, থানা-মংলা, জেলা-বাগেরহাট, বর্তমানে-আর.কে ম্যানশন, ৪র্থ তলা, ৪০২ নং রুম, ওয়াশিল চৌধুরী পাড়া, ওয়াশিল চৌধুরী বাই লেইন, ডাস্টবিন গলি, মাইল মাইলের মাথা, দক্ষিণ-মধ্য হালিশহর, ৩৮নং সিটি কর্পোঃ ওয়ার্ড, থানা-ইপিজেড, জেলা-চট্টগ্রামকে আটক করেন। উক্ত ব্যক্তিকে দেহ তল্লাশী পূর্বক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, তার নিকট সিএমপি পুলিশের একটি পিস্তল ছিল তবে সেটি চট্টগ্রামে নাই, অস্ত্রটি তার নিজ গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোংলা থানাধীন মালগাজী এলাকায় তার বন্ধু জনৈক কামালের নিকট ২০২৪ সালের শেষের দিকে নিজে বাড়ীতে যেয়ে রেখে আসে। অতঃপর গ্রেফতারকৃত আসামী মানিককে নিয়ে ডিবির অভিযানিক টিম বাগেরহাট জেলার মোংলা থানাধীন চাঁদপাই ইউনিয়নের ০৪নং ওয়ার্ডস্থ মালগাজী গ্রামের কামালের বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে অপর আসামী ২। মোঃ কামাল (৪৩), পিতা-আবদুল মোতালেব, মাতা-মৃত জাহানারা বেগম, সাং-মালগাজী, ০৪নং ওয়ার্ড, চাঁদপাই ইউনিয়ন, থানা-মোংলা, জেলা-বাগেরহাটকে গ্রেফতারপূর্বক তার নিকট হতে ০১নং গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি হতে লুট হওয়া ক) ০১টি সচল ৭.৬২ বিদেশী পিস্তল, খ) একটি ম্যাগাজিন ও গ) ০৮ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com