1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কিছু লোকের হাতে বাংলাদেশের রাজনীতি-অর্থনীতি থাকবে, এটা চলতে পারে না। দেশের উন্নয়নে জনগণ যদি ভাগীদার না হয়, সেটাকে উন্নয়ন বলতে চাই না।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে ওয়ার্ল্ড ভিশনের চতুর্থ শিশু ও যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমীর খসরু বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের মনোজগতে যে পরিবর্তন এসেছে, যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জেগেছে, তা যে রাজনৈতিক দল বুঝতে পারবে না তাদের কোনো ভবিষ্যৎ নেই। সবার মধ্যে নতুন প্রত্যাশা জেগেছে এটা কাজে লাগাতে হবে। এর জন্য সবাইকে রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণের ‍সুযোগ দিতে হবে।

কেবল রাজনীতিতে গণতান্ত্রয়ন যথেষ্ট নয়; অর্থনীতিতে যদি গণতন্ত্রায়ন না হয় তাহলে কোনো রাজনীতি কাজ করবে না। গণতন্ত্রও কাজ করবে না। সবার জন্য সুযোগ নিশ্চিত করতে হবে, যোগ করেন তিনি।

বাংলাদেশে দক্ষ মানুষের ঘাটতি রয়েছে জানিয়ে তিনি বলেন, আমরা কেবল বিএ, এমএ করছি। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও হচ্ছে। কিন্তু দক্ষতা উন্নয়নে আমরা পিছিয়ে যাচ্ছি। আমাদের তরুণ লোকের সংখ্যা অনেক বেশি। এটাকে যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে তা সম্পদে পরিণত হবে। এর জন্য পড়াশুনার পাশাপাশি দক্ষতা বাড়াতে হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com