1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাঁশে আছেন তারেক রহমান — জয়ন্ত কুমার কুন্ডু

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১২৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
——————————
শতবর্ষের ইতিহাসে প্রথমবারের মতো বগুড়ার শিবগঞ্জে অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের এক অভূতপূর্ব সনাতনী সমাবেশ। সাম্য ও মানবিকতার ভিত্তিতে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শুক্রবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপির আয়োজনে এ সমাবেশে হাজার হাজার হিন্দু ধর্মাবলম্বী মানুষের ঢল নামে।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।

এসময় বক্তব্যে প্রধান অতিথি জয়ন্ত কুমার কুন্ডু বলেন, হিন্দু সমাজের সুখে-দুঃখে সর্বদা পাশে আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি আরো বলেন, বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের বন্ধু। ১৬ বছর জনগণের ভোট ছাড়া হাসিনা জোড় করে ক্ষমতা ধরে রেখেছিল। হাসিনা হিন্দু-মুসলিম কারো স্বার্থও রক্ষা করেনি। এজন্যই স্যান্ডেল ফেলে হাসিনাকে পালাতে হয়েছে।

তিনি ওবায়দুল কাদেরের উদ্বৃত্তি দিয়ে বলেন, তিনি বলেছিলেন হাসিনার পতন হলে ২ লাখ মানুষ মারা যাবে, কিন্তু আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে কোন মানুষের উপর বিএনপি হামলা হতে দেয়নি। ধর্ম-বর্ন-নির্বিশেষে সবার অধিকার রক্ষায় বদ্ধ পরিকর জনাব তারেক রহমান।
এ সময় তিনি আরো বলেন, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির অটুট বন্ধনকে সুসংহত করতে এই সমাবেশ এক ঐতিহাসিক দৃষ্টান্ত হয়ে থাকবে। বক্তৃতার শেষে তিনি উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষকে ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান।

সভাপতির বক্তব্যে মীর শাহে আলম বলেন, সব ধর্ম-বর্ণের মানুষের সমান অধিকার নিশ্চিত করা আমাদের নেতা জনাব তারেক রহমানের রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি। শিবগঞ্জ উপজেলায় প্রতিটি হিন্দু ধর্মের মানুষ আমাদের ভাই হয়ে থাকবে।
এসময় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার সভাপতি শ্রী পরিমল চন্দ্র দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি স্বাধীন কুমার কুন্ডু।

এছাড়াও আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাষ্টার, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান প্রমূখ।

সমাবেশস্থল জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, মানুষের কণ্ঠে সম্প্রীতির স্লোগান, মুখে উজ্জ্বল হাসি আর চোখে ভবিষ্যতের আশার আলো।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলায় ইতিমধ্যেই ২০টি মন্দিরের উন্নয়নে প্রায় ২ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা হিন্দু সম্প্রদায়ের মধ্যে গভীর সন্তুষ্টি ও আশা জাগিয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com