1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

সেনাবাহিনীকে হেয় করার ষড়যন্ত্র জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের ওপর আঘাত

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় নিরাপত্তার সবচেয়ে বড় শক্তি হলো আমাদের সেনাবাহিনী। মুক্তিযুদ্ধের চেতনা থেকে জন্ম নেওয়া এই বাহিনী শুধু দেশের সীমানা রক্ষা করেনি, বরং দুর্যোগ-দুর্বিপাকে জনগণের পাশে দাঁড়িয়ে আস্থা ও ভালোবাসা অর্জন করেছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে। এই সেনাবাহিনীই আজ দেশের কিছু দুষ্কৃতিকারী, জঙ্গি এবং অবৈধ অস্ত্রধারী গোষ্ঠীর নিশানায়।

সম্প্রতি সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান ও অবমাননাকর মন্তব্য ছড়ানো হচ্ছে। এর মাধ্যমে সেনাবাহিনীকে হেয় করে দেশের ভেতরে বিভ্রান্তি সৃষ্টি এবং বাইরের বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার নোংরা ষড়যন্ত্র চলছে। প্রশ্ন জাগে,কে বা কারা এই অপচেষ্টার নেপথ্যে? উত্তর স্পষ্ট যারা রাষ্ট্রকে দুর্বল করতে চায়, যারা অবৈধ অস্ত্রের জোরে ক্ষমতার ভাগ চায়, তারাই সেনাবাহিনীর বিরুদ্ধে এই অপতৎপরতায় লিপ্ত।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশের প্রধান রাজনৈতিক নেতারা সেনাবাহিনীকে কখনও অবমাননা করেননি। কারণ তাঁরা জানতেন, সেনাবাহিনী হলো রাষ্ট্রের মূল ভিত্তি। অথচ আজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি, মৌলবাদী ও উগ্রবাদী চক্র রাজনৈতিক ছত্রছায়ায় থেকে সেনাপ্রধানকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। তারা জানেযদি সেনাবাহিনীকে দুর্বল করা যায়, তবে রাষ্ট্র ভেঙে পড়বে, আর সেই ভাঙনের সুযোগে তারা দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ আর অবৈধ অস্ত্রের রাজত্ব কায়েম করতে পারবে।

*ষড়যন্ত্রের আসল চেহারা*

ইতিহাস সাক্ষ্য দেয়, যেসব দেশে সেনাবাহিনীর প্রতি আস্থা নষ্ট করা হয়েছে, সেসব দেশ অচিরেই অস্থিতিশীল হয়ে পড়েছে। আফগানিস্তান, সোমালিয়া কিংবা সুদানের দিকে তাকালেই বোঝা যায় সেনাবাহিনীকে দুর্বল করার পরিণতি কতটা ভয়াবহ। আজ বাংলাদেশে সেই একই নীলনকশা বাস্তবায়নের চেষ্টা চলছে। সেনাপ্রধানকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান আসলে জঙ্গি ও অবৈধ অস্ত্রধারী গোষ্ঠীর ঘৃণ্য পরিকল্পনার অংশ।

*জনগণের দায়িত্ব*

জনগণকে বুঝতে হবে সেনাবাহিনীকে হেয় করার মানে পুরো রাষ্ট্রকে হেয় করা। সেনাবাহিনী দুর্বল হলে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়বে, স্বাধীনতা ঝুঁকির মধ্যে পড়বে। তাই এখনই প্রতিটি দেশপ্রেমিক নাগরিককে সজাগ হতে হবে। জঙ্গি ও সন্ত্রাসীদের ষড়যন্ত্র রুখে দিতে হবে। সেনাবাহিনীর প্রতি আস্থা ও সম্মান প্রদর্শন করতে হবে।

বাংলাদেশ সেনাবাহিনী কেবল একটি বাহিনী নয় এটি জাতির আস্থা, আমাদের স্বাধীনতার রক্ষাকবচ। আজ যারা সেনাপ্রধানকে অবমাননা করছে, তারা আসলে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের শত্রু। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

সেনাবাহিনীকে সম্মান দেওয়া মানে বাংলাদেশকে সম্মান দেওয়া। আর সেনাবাহিনীকে হেয় করার যেকোনো অপচেষ্টা মানে দেশকে বিক্রি করে দেওয়ার ষড়যন্ত্র। তাই এই ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com