1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

শিবগঞ্জে নারীদের জোয়ার: ঘরে ঘরে ধানের শীষের বার্তা ছড়িয়ে দেয়ার শপথ

  • আপডেটের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১২৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
—————————
নারী ভোটাররাই দেশের বৃহৎ ভোট ব্যাংক। তাঁদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়। এই উপলব্ধি থেকে শিবগঞ্জ উপজেলা বিএনপি নারীর শক্তিকে রাজনৈতিক অঙ্গনে কার্যকরভাবে ব্যবহার করতে আলাদা উদ্যোগ গ্রহণ করেছে। সেই উদ্যোগের অংশ হিসেবে আয়োজিত মহিলা সমাবেশে প্রায় পাঁচ সহস্রাধিক নারী অংশ নেন।

রবিবার বিকেলে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সমাবেশ স্থানীয় রাজনীতিতে একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে।
জাতীয়-দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। তিনি বলেন, নারীর জাগরণ মানেই ঘরে ঘরে গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়া। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। শিবগঞ্জের মা-বোনরা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানের নেতৃত্বে কতটা আস্হাশীল, সেটা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা নারীদের গণতান্ত্রিক আন্দোলনে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য। শুধু ধানের শীষে নিজেরা নয়, সবাইকে ধানের শীষের পক্ষে ভোট নিয়ে আসতে হবে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশ শান্তিতে থেকেছে।
এসময় তিনি আরো বলেন, বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের নারীদের নামে ফ্যামিলী কার্ড দিবেন তারেক রহমান। প্রতিটি পরিবার পাবেন স্বাস্হসেবা কার্ড। প্রতিটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিবে বিএনপি। নারীদের স্বয়ংসম্পূর্ণ করতে দেয়া হবে নানা কাজে প্রশিক্ষন। নারী নির্যাতন বন্ধেও নেয়া হবে নানা ব্যবস্হা, নিরাপত্তা নিশ্চিত করাও বিএনপির অঙ্গিকার। নারীরাই বিএনপির মূল শক্তি হয়ে ছিল, ভবিষ্যতেও থাকবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল ও আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম. আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

সমাবেশে জানানো হয়, ধানের শীষ প্রতীকের প্রতি নারী ভোটারদের সম্পৃক্ত করতে উপজেলা বিএনপি এই বিশেষ কর্মসূচি হাতে নেয়। নারী কর্মীরা ঘরে ঘরে গিয়ে মা-বোনদের কাছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও ধানের শীষ মার্কার দাওয়াত পৌঁছে দিবেন।

উল্লেখ্য, উপজেলা বিএনপির আয়োজনে ২৯ আগষ্ট হিন্দু সমাবেশ ও ৩০ আগষ্ট ওলামা-মাশায়েখ সমাবেশেও হাজার হাজার মানুষের উপস্হিতি ছিল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com