1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

‘একাত্তরের পরাজিত শক্তি আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে’, মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার বিকেলে কুমিল্লায় আয়োজিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমি বিশ্বাস করি, সরকার নির্বাচন দিতে চায় যথাসময়ে। আমি বিশ্বাস করি, নির্বাচন কমিশন নির্বাচন দিতে চায় যথাসময়ে। তাদের আন্তরিকতা নিয়ে আমার প্রশ্ন নেই, কিন্তু তাদের আন্তরিকতা যথেষ্ট নয়। পরশু ভিপি নুরের ওপরে যে ঘটনা ঘটেছে, আজকে আদালত কর্তৃক ডাকসু নির্বাচন স্থগিত করা—আমাদের মনে হয়, আমরা আরেকটি যুদ্ধের সম্মুখীন হচ্ছি। একাত্তরের পরাজিত শক্তি আর আর ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশে ও বিদেশে বসে তারা নির্বাচনকে বানচাল করার পাঁয়তারা করছে।’

গয়েশ্বর রায় আরও বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি সুষ্ঠু, অবাধ নির্বাচনের জন্য। কিন্তু আমরা পিআর-এর (সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন) জন্য আন্দোলন করিনি। এই পিআর কি খায়, না মাথা দেয়—আমি জানি না। আমি ৬৪ বছর রাজনীতি করি, কিন্তু আজও বুঝলাম না পিআর কী জিনিস। তাহলে সাধারণ মানুষ বুঝবে কীভাবে? তার মানে এরা একটু বেশিই মাথায় উঠে গেছে। তারা ভাবছে যে ক্ষমতায় এসে পড়েছে। নির্বাচন না হলে তাদের লাভ।’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে। সুতরাং কে প্রার্থী হবেন কে হবেন না, কে কত ফেস্টুন বানালেন কে বানালেন না, কে কত লোক নিয়ে আসছেন, কার কার নামে স্লোগান দেওয়ার জন্য—এটা কিন্তু যথেষ্ট নয়। বিএনপির বয়স ৪৭, বিএনপি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়াসহ ক্ষমতা ছিল প্রায় ১৪ বছর, বাকি সময়টা কিন্তু বিরোধী দলে ছিল বিএনপি। সুতরাং বিরোধী দলে থাকার অভিজ্ঞতাও বিএনপির অনেক। বড় বড় সুবিধাবাদী নেতারা অনেক সময় দল ত্যাগ করেছেন, কিন্তু তৃণমূলের কর্মীরা কখনো বিএনপির বিরুদ্ধে যায়নি, খালেদা জিয়াকে ছেড়ে যায়নি, তারেক রহমানকেও ছেড়ে যায়নি।’

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com