1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম করে বিএনপি

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ রবিবার (১২তম দিনে) ঢাকার উত্তরার ১৫ নম্বর সেক্টর, এভিনিউ-এ ওয়ান সংলগ্ন ৫ নং ব্রিজের পাশে খাল পরিষ্কার কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পরিকল্পনা ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর উদ্বোধনে ঘোষিত এ মাসব্যাপী কর্মসূচি ইতিমধ্যেই সারাদেশে সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

কর্মসূচি তত্ত্বাবধান করছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামান।

আজকের এই খাল পরিষ্কার কার্যক্রমে স্বশরীরে উপস্থিত থেকে নিজ হাতে কাজের নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক
মুহাম্মদ আফাজ উদ্দিন ।

প্রবল বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কর্মসূচিকে এগিয়ে নেন।

এ সময় তিনি বলেন— “ঝড়-বৃষ্টি, রোদ—সবই থাকবে। এগুলো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু আমাদের চলমান কাজ থেমে থাকার মতো নয়। আমরা বৃষ্টিকে উপেক্ষা করেই কাজ চালিয়ে যাচ্ছি, কারণ এখানে একটি বিশাল কর্মযজ্ঞ চলছে। আড়াই থেকে তিন কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই কাজ ঘোষিত সময়ের মধ্যেই শেষ করা সম্ভব হবে না, যদি আমরা একে অব্যাহতভাবে না চালাই। তাই আমি নেতাকর্মীদের অনুরোধ করেছি কাজ চালিয়ে যেতে। আনন্দের বিষয়, নেতাকর্মীরাও সাহসী ভূমিকা রেখেছেন এবং স্পষ্ট করে বলেছেন—ঝড়-বৃষ্টি যাই হোক না কেন, আমরা কাজ চালিয়ে যাব।”

অবশেষে তিনি দেশবাসী ও সারাদেশের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—
“আপনারাও সক্রিয়ভাবে অংশগ্রহণ করুন এবং মন থেকে কাজ করে এই কর্মযজ্ঞকে সফল করুন।”

আজকের এই কার্যক্রমে উপস্থিত ছিলেন উত্তরা পশ্চিম থানা বিএনপি, ১ ও ৫১ নং ওয়ার্ড বিএনপি, এবং ঢাকা-১৮ আসনের বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com