1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

মুফতি আহমদুল্লাহ (রহ.)-এর ইন্তেকালে হেফাজত আমীরের শোকবার্তা

  • আপডেটের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার সদরে মুহতামিম, শায়খুল হাদিস ও প্রধান মুফতি ফকীহুদ্দীন আল্লামা হাফেজ মুফতি আহমদুল্লাহ রহ.-এর ইন্তেকালে গভীর শোক ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করে আজ সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর আমীর আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান।

বিবৃতিতে তারা বলেন, মুফতি আহমদুল্লাহ ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। শৈশবে কুরআন হিফজ সম্পন্ন করেন। উচ্চতর ইসলামী শিক্ষার জন্য পাকিস্তানের লাহোর, মুলতান ও করাচির বিখ্যাত মাদরাসাগুলোতে অধ্যয়ন করেন এবং সর্বত্র প্রথম স্থান অর্জন করেন। দারুল উলূম করাচিতে মুফতি আজম আল্লামা শফী রহ.-এর তত্ত্বাবধানে ইফতা সম্পন্ন করে ইলমের শীর্ষ স্থানে পৌঁছান।

তারা আরো বলেন, তিনি ২৩ বছর জামিয়া আরবিয়া জিরিতে শিক্ষকতা করেন এবং পরে চার দশকেরও বেশি সময় আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ায় শায়খুল হাদিস, প্রধান মুফতি ও সদরে মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করেন। তার হাতে গড়ে উঠেছে হাজারো আলেম, যারা দেশ-বিদেশে দ্বীনের খেদমতে নিয়োজিত আছেন।

লেখালেখির ক্ষেত্রেও তিনি অমূল্য সম্পদ রেখে গেছেন। তার রচিত গ্রন্থসমূহের মধ্যে রয়েছে সহীহ বুখারীর ব্যাখ্যা, চট্টগ্রামের মাশায়েখগণ, তাজকেরাতুন নূর, তাসকীনুল খাওয়াতির, ইসলামের দৃষ্টিতে শেয়ার বাজার, আহমদী সুবাসিত খুতবা প্রভৃতি। এসব রচনা ইলমী দিক থেকে যেমন সমৃদ্ধ, তেমনি সমকালীন সমস্যার সমাধানে দিকনির্দেশনামূলক।

তারা বলেন, তার ইন্তেকালে আমরা একজন ইলমের বাতিঘর, আধ্যাত্মিকতার মূর্ত প্রতীক ও যুগশ্রেষ্ঠ আলেম হারালাম। তবে তার রেখে যাওয়া অগণন ছাত্র, গ্রন্থ ও শিক্ষামূলক কাজ জাতিকে আগামী দিনেও আলোর পথ দেখাবে ইনশাআল্লাহ।

তারা বলেন, আল্লাহ তাআলা হযরতের কবরকে নূরানী করুন, জান্নাতুল ফেরদৌসে সর্বোচ্চ মর্যাদা দান করুন এবং তার ইলম ও আমলকে কিয়ামত পর্যন্ত সজীব রাখুন। আমীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com