1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের সাথে ১২ দলীয় জোটের বৈঠক

  • আপডেটের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার ভিউ

প্রেস বিজ্ঞপ্তি
” সাংবিধানিক ধারা অব্যাহত রাখা, নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত ও জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে বিভিন্ন দলের সাথে ১২ দলীয় জোটের বৈঠক” ।

আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে সাংবিধানিক ধারা অব্যাহত রাখা, নির্বাচন বাণচলের ষড়যন্ত্র প্রতিহত ও জুলাই সনদ এর বাস্তবায়ন প্রক্রিয়া ও সম্ভাব্য করণীয় নিয়ে বেশ কয়েকটি দল ও জোটের সাথে বৈঠকে মিলিত হন ১২ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দ।

বৈঠকে সকল দলের নেতারা জুলাই সনদ বাস্তবায়নে আইনি ভিত্তির ওপর গুরুত্ব আরোপ করেন এবং জাতীয় ঐক্যমতের স্বার্থে যেকোনো ছাড়ের বিনিময়ে জুলাই সনদ বাস্তবায়ন ও অঙ্গীকার নামায় স্বাক্ষর করার ব্যাপারে একমতে পৌঁছান। নেতৃবৃন্দ মনে করেন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই “জুলাই সনদ অঙ্গীকারনামার ভিত্তিতে” বাস্তবায়নের পক্ষে একটি গণভোট আয়োজন করা যেতে পারে। এছাড়া নেতৃবৃন্দ বলেন সাংবিধানিক আদেশ বা সংবিধান সংশ্লিষ্ট মৌলিক সংস্কার বাস্তবায়নের জন্য সংবিধানের ১০৬ নং অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের নিকট মতামত জানতে চাইতে পারেন।

নেতারা অঙ্গীকার করেন যে বৃহত্তর জাতীয় স্বার্থে যে কোন মূল্যে জুলাই সনদ বাস্তবায়ন ও স্বাক্ষর প্রক্রিয়ায় সকলেই ঐক্যবদ্ধ থাকবেন।

বৈঠকে ১২ দলীয় জোটের পক্ষ থেকে জোটের মুখপাত্র বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জোটের সমন্বয়ক বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা , জাতীয়তাবাদী সমমনা জোটের আহবায়ক ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, গণধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, আমজনতার দলের সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত মিয়া মশিউজ্জামান, সাধারণ সম্পাদক তারেক রহমান, এনডিএম এর মহাসচিব মোমিনুল আমিন, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মুফতি গোলাম মহিউদ্দিন ইকরাম, ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, লেবার পার্টির সহ-সভাপতি এস এম ইউসুফ উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক: সৈয়দ এহসানুল হুদা সমন্বয়ক ১২ দলীয় জোট ও চেয়ারম্যান বাংলাদেশ জাতীয় দল।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com